দীর্ঘদিন ধরে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। খাবার, ওষুধ ছাড়া এবং নিরাপত্তাহীনতা সেখানে নিত্যদিনের বাস্তবতা। এমন পরিস্থিতিতে সৌদি আরব গাজার মানুষের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে। জানা গিয়েছে , বুধবার সকালে ছয়টি ট্রাকে করে এই সহায়তা রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করে। এসব সহায়তার মধ্যে খাদ্যসামগ্রী প্রধান ছিল।

সৌদি বাদশাহ সালমানের তত্ত্বাবধানে কে.এস.রিলিফ নামক এক সংস্থা এই ত্রাণের ব্যবস্থা করে।জানা গিয়েছে, সৌদি আরব ৫৮টি কার্গো বিমান ও ৮টি জাহাজের মাধ্যমে প্রায় ৭ হাজার ২০০ টন ত্রাণসামগ্রী গাজায় পাঠিয়েছে। এই ত্রাণের মধ্যে খাদ্য, ওষুধ, আশ্রয়ের সামগ্রী এবং ২০টি অ্যাম্বুলেন্স রয়েছে। অ্যাম্বুলেন্সগুলি ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে। এমন কি আকাশপথেও সাহায্য পাঠিয়েছে সৌদি আরব, বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে খাদ্যসামগ্রী ফেলা হয়েছে বলে জানা যায়।


