Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

আপনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না, মুখ্যমন্ত্রীকে অদ্ভুত হুমকি সায়ন্তনের ;দিলেন লালবাজার ঘেরাও করার চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক : বিজেপি নেতা সায়ন্তনের বিতর্কিত মন্তব্য করার প্রতিভার সঙ্গে রাজ্যবাসী বরাবর পরিচিত। কিন্তু এবার তিনি এক আজব হুমকি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভুয়া টিকা কাণ্ডে তৃণমূলের নেতা মন্ত্রীরা জড়িত অভিযোগ করে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে আজ বিক্ষোভ করে বিজেপি। এরপরই মমতার উদ্দেশে বলেন, ‘‌যতদিন লকডাউন চলবে, ততদিন উপনির্বাচন হবে না, এটা মমতা ব্যানার্জি জেনে রাখুন। আপনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না।’‌ এছাড়া তিনি সামনের মাসে লালবাজার ঘেরাও করার হুমকিও দেন। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে একপ্রকার বলেন, লক্ষ লক্ষ মানুষ নিতে লালবাজার ঘেরাও করবো। পারলে আটকে দেখান।

কসবা ‘‌ভুয়ো’‌ টিকা কাণ্ডে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। সায়ন্তন বসু তো সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। ‘‌ভুয়ো’‌ টিকা চক্রের বিষয়টি সামনে আসতেই এদিন কলকাতায় বিক্ষোভ দেখায় বিজেপি। ছিলেন সায়ন্তন বসু, বিধায়ক তথা মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালরা। কিন্তু পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এরপরই কলকাতা পুলিশকে হুঁশিয়ারি দেন সায়ন্তন। তাঁর কথায়, ‘‌দু’‌একদিনের মধ্যেই বিক্ষোভের দিন জানিয়ে দেব।’‌

সায়ন্তন বসুর অভিযোগ, ভুয়ো টিকা নিয়ে কেউ মারা গেলে রাজ্য দোষ চাপাত কেন্দ্রের উপর। এদিন আবার সাংসদ সুভাষ সরকার, বিধায়ক হিরণ চ্যাটার্জিকে নিয়ে স্বাস্থ্যভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিবিআই তদন্তের দাবি জানিয়ে শুভেন্দুর অভিযোগ, ‘‌এটা বিরাট বড় ষড়যন্ত্র। জাল টিকা নিয়ে এখনও কেউ মারা যাননি। কিন্তু যদি এমনটা হত, তখন বলা হত, মোদিজি যে টিকা পাঠিয়েছেন, তা থেকেই এমন হয়েছে।’‌

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories