Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

কাঁকসায় SBSTC- এর নতুন বাসের সূচনা হল

উজ্জ্বল দাস, দুর্গাপুরঃ  সোমবার পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপসলপুর থেকে বেনাচিতি পর্যন্ত SBSTC বাসের সূচনা হলো।

এদিন SBSTC বাসের সূচনা করলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল ও দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী ও কাঁকসা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মন্ডল, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য রমেন্দ্রনাথ মন্ডল সহ অন্যান্যরা।

দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল জানিয়েছেন, এলাকার মানুষের দাবি ছিলো কাঁকসার গোপালপুর থেকে দুর্গাপুর যাওয়ার জন্য সরকারি বাসের সুবিধা প্রদান করুক সরকার।
এলাকার মানুষের দাবি মেনে তাই এদিন একটি বাস উদ্বোধন করা হয়েছে। বাসটি আপাতত গোপালপুর থেকে রাজবাঁধ, মুচিপাড়া সহ বিধাননগর হাসপাতাল হয়ে বেনাচিতি যাবে।

এতদিন গোপালপুর থেকে এলাকার মানুষকে দুর্গাপুর যেতে হলে বাঁশকোপা কিংবা রাজবাঁধ যেতে হতো।
এখন থেকে গ্রামের মানুষ নিজের গ্রাম থেকেই বাস ধরে দুর্গাপুরে সহজেই যেতে পারবেন। গ্রাম থেকে বাস পরিষেবা শুরু হওয়ায় খুশি এলাকাবাসী।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories