Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

পর্যাপ্ত শিক্ষক নেই বিপাকে দক্ষিণ দিনাজপুর জেলার তুলট উচ্চবিদ্যালয়

নিজস্ব সংবাদদাতা, কুমারগঞ্জ :- শিক্ষকের সংকটে তীব্র সমস‍্যায় পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের তুলট হাইস্কুল কর্তৃপক্ষ। অভিযোগ শিক্ষকের অভাবে প্রত‍্যন্ত এলাকার এই স্কুলটিতে পড়াশোনা শিকেয় উঠেছে শিক্ষার্থীদের। ২০০৮ সালে অনুমোদন পাওয়া এই স্কুলে পঞ্চম থেকে দশম পর্যন্ত প্রায় ৫০০ জন পড়ুয়া থাকলেও মাত্র ২ জন শিক্ষক রয়েছেন। ক্লার্ক নেই। একজন গ্রুপ ডি নন – টিচিংয়ের সমস্ত দায়িত্ব পালন করছেন। আর একজন অস্থায়ী আই সি টি কমপিউটার বিভাগের শিক্ষক মাজাহারুল ইসলাম রয়েছেন। মূলত কালনা, ভোলানাথপুর, চকমোহন, কাশিয়াড়া, তুলট, ডোরাহার, ম‍্যানাপুর ইত‍্যাদি প্রান্তিক এলাকার দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা এখানে পড়তে আসে।

বর্তমানে এক ভয়াবহ সংকটে এই বিদ‍্যালয়ের পড়ুয়ারা। এই সরকারি বিদ‍্যালয়ে নেই বাংলা বিভাগ সহ ইতিহাস, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোল, সাংস্কৃত বিভাগের শিক্ষক। আর এই শিক্ষক না থাকার দরুণ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে বিদ‍্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা। রিপোন মণ্ডল, রোহান মণ্ডল, ছাব্বির, অইদ্র বর্মণ, দীপ দাস নামের ছাত্রছাত্রীরা এক সুরে জানালেন, শিক্ষক না থাকায় আমাদের ঠিকমতো ক্লাস হচ্ছে না। কোনদিন একটা পিরিয়ড হয় তো আবার কোনদিন একটাও হয়না। এই পরিস্থিতিতে এক ভয়াবহ সমস‍্যার মধ্যেই পড়তে হয়েছে আমাদের মতো অসংখ্য ছাত্রছাত্রীদেরকে। এই এলাকার অভিভাবক জাকারিয়া মণ্ডল, গোলাপী রায়, মিনতি বর্মন দুঃখের সঙ্গে জানালেন, আমাদের সন্তানদের বেশিরভাগই শ্রমিক ও কৃষক পরিবারের। তাই আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সরকারের কাছে দাবি, তাড়াতাড়ি যেন এই তুলট হাইস্কুলে শিক্ষকের বন্দোবস্ত হয়।

টিআইসি কৃষ্ণ জ‍্যোতি সরকার জানিয়েছেন, পড়ুয়ার অনুপাতে শিক্ষকদের সংখ‍্যা কম হওয়ায় সমস‍্যায় পড়তে হচ্ছে আমাদেরকেও। বর্তমানে শিক্ষক সহ অনেক গুলো পদই শূন‍্য রয়েছে। তাঁর কথায়, বিষয়টি ওপরমহলেও জানানো হয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories