Friday, March 6, 2026
24.4 C
Kolkata

সীমান্ত রক্ষীদের ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে মুর্শিদাবাদ সুতিতে জনসভা করল এসডিপিআই

এনবিটিভি ডেস্কঃ শুক্রবার মুর্শিদাবাদ সুতিতে রাজ্যে সীমান্ত রক্ষীদের ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে  জনসভা করল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকার সীমান্তে বিএসএফ-এর ৫০ কিমি ক্ষমতা বৃদ্ধির অধ্যাদেশ জারি করেছে।এর ফলে সীমান্ত এলাকার বাসিন্দারা ভীষণ ভয় ও আশঙ্কার মধ্যে জীবন যাপন করছে।বিএসএফ-এর ক্ষমতা বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সরাসরি হস্তক্ষেপ করছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

উল্লেখ্য,  সীমান্তের ভেতরে ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফ অবাধে তাদের তল্লাশি, ধরপাকড়,নির্যাতন ও ধর্ষণ এর মত অমানবিক কাজ বিনা বাধায় করার সাহস দেখাবে বলে সীমান্তবাসীর আশঙ্কা। উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মহাম্মদ রাকিম সেখ তার বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেন যে,কেন্দ্র সরকার এনআরসি চালু করলে  বিএসএফ অবাধে জনগণকে এনআরসি-র আওতায় এনে বেনাগরিক করার সুযোগ পাবে।

বিএসএফ-এর ক্ষমতা বৃদ্ধিকে পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব সরকার বিরোধিতা করেছে বিধানসভায় এই অধ্যাদেশটি বাতিলের প্রস্তাব পাশ করেছে।সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া কেন্দ্রীয় ও রাজ্য কমিটি এই জনবিরোধী অধ্যাদেশ বাতিলের দাবি জানায়।এরই অঙ্গ হিসাবে উত্তর মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভা কমিটির পক্ষ থেকে সুতির সাহাপাড়ায় অনুষ্ঠিত হলো একটি বিশাল জনসভা।

এই অনুষ্ঠানের মধ্যেই সুতি বিধানসভার বাজিতপুর অঞ্চলের ডাক্তার রাজেন মীর মহাশয় তার দলবল নিয়ে এসডিপিআই এর পতাকা হাতে তুল নেন এবং পার্টিতে যোগদান করেন।তার হাতে পতাকা তুলে দেন উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মহাম্মদ রাকিম সেখ।

উক্ত জনসভায় বক্তব্য রাখেন এসডিপিআই উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য,মহাম্মদ রাকিম সেখ,সামসের বিধানসভা কমিটির সভাপতি, মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বারিক,সুতি ভিধানসভা  কমিটির সভাপতি এস এম সেমফুল,সাধারণ সম্পাদক এমদাদুল হক।উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য সারিফুন্নেশা,সম্পাদক ফরমান শেখ,সহ সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories