Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

বিধানসভা নির্বাচনে ১৪টি আসনে প্রার্থী দিতে চলেছে এসডিপিআই

ইতিমধ্যেই ঘোষণা হয়েছে নির্বাচনের নির্ঘণ্ট। রাজনৈতিক দল্গুলোর শুরু হয়েছে স্নায়ুযুদ্ধ। এবার সে লড়াইয়ে উত্তাপ বাড়ালো এসডিপিআই। সূত্রের খবর ২০২১ বিধানসভা নির্বাচনে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া রাজ্যে মালদা ও মুর্শিদাবাদের ১৪টি আসনে প্রার্থী দেবে। মালদার সুজাপুর, মোথাবাড়ি, মুর্শিদাবাদের ফারাক্কা, সামসেরগঞ্জ, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা, সাগরদিঘী, বেলডাঙা, হরিহরপাড়া, রাণীনগর, ডোমকল, নওদা ও সুতি এই আসনগুলিতে লড়বেন বলে জানা গেছে।

সম্ভাব্য প্রার্থী হতে পারেন এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম সাগরদিঘী থেকে লড়তে পারেন, এর ২০১২ সালের লোকসভা উপনির্বাচনে লড়াই করে ২৪০০০ এর কিছু বেশী ভোট পেয়েছিলেন, ২০১৯ সালেও লড়াই করেছেন জঙ্গিপুর কেন্দ্র থেকে। এছাড়াও রাণীনগর থেকে পার্টির সম্পাদক হাকিকুল ইসলাম, হরিহরপারা থেকে মাসুদুল ইসলাম, জঙ্গিপুর থেকে বদরুল সেখ প্রার্থী হতে পারেন।

সূত্রের খবর, অন্যান্য দলের কিছু নেতা এসডিপিআইয়ে যোগদিতে পারেন বলে জানা গেছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে পার্টির মুখপাত্র ও সম্পাদক হাকিকুল ইসলাম জানান, “অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কী হবে সেটা ভবিষ্যৎই বলবে, তবে তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন মুর্শিদাবাদে ও মালদায় আমরা শক্ত লড়াই দেব।“

Hot this week

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

Related Articles

Popular Categories