Friday, March 6, 2026
32.6 C
Kolkata

তামিলনাড়ুর পঞ্চায়েত, পুরসভা নির্বাচনে নজরকাড়া সাফল্য এসডিপিআই-এর

রাজস্থানের পর এবার তামিলনাড়ু। দক্ষিণ ভারতের এই রাজ্যের সদ্য সমাপ্ত হয়ে নির্বাচনে নজরকাড়া সাফল্য পেল এসডিপিআই। ৫০০ সিটে লড়াই করে ১৬৪টি জয়লাভ করেছে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডীয়ার প্রাথীরা।

গত ২২ ফেব্রুয়ারী  ঘোষিত হওয়া ফলাফলে দেখা যায় করপোরশনে ১ টি, পুরসভায় ৮ টি এবং টাউন পঞ্চায়েতে ১৭ টি, এছাড়াও এর আগে ঘোষিত হওয়া পঞ্চায়েত নির্বাচনে এসডিপিআই ১৩৮ টি আসনে জয়লাভ করেছিল। সর্বমোট ১৬৪ টি আসনে জয়লাভ করেছ ২০০৯ সালে তৈরি এই রাজনৈতিক দলের প্রাথীরা। এই ফলাফলের সাফল্যের অবদান পার্টির বুথস্তরের কর্মীদের বলে মন্তব্য করেছেন এসডিপিআই এর তামিলনাড়ু রাজ্য সভাপতি মুহাম্মদ মুবারক। তিনি আরও জানান, আমাদের এই সাফল্য আগামীতে আমাদের কাজের শক্তি যোগাবে। রাজ্যের মানুষ যে বিকল্প চায় এই ফলাফলই তার প্রমাণ। আমরা পঞ্চায়েতে পৌঁছেছি, করপোরশনে পৌছেঁছি, টাউন পঞ্চায়েতের পৌঁছেছি, এবার আমাদের লক্ষ্য বিধানসভা ও সংসদে পা রাখা, এবং খুব শীঘ্রই সেটা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন এসডিপিআই এর তামিলনাড়ু রাজ্য সভাপতি মুহাম্মদ মুবারক।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories