Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ভাঙন আদি বিজেপিতে! আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি সহ আরো ৭ বিজেপি নেতা তৃণমূলে, চ্যালেঞ্জ রাখতে পারলেন না শুভেন্দু

নিউজ ডেস্ক :‌ বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেই খেলা দেখাচ্ছেন মুকুল রায়। তৃণমূল থেকে নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের দলে নিতে আপাতত অস্বীকৃতি জানিয়েছে ঘাসফুল শিবির কিন্তু বিজেপিতে ভাঙন ধরানোর জন্য দলে সাদরে গ্রহণ করেছে বাংলার চানক্য মুকুল রায়কে। এবার সেই মুকুল রায় ভাঙন ধরাচ্ছেন্ন বিজেপির দুর্গের সুরক্ষিত অংশেই। দলবদলু নেতা নয় বিজেপির পুরনো নেতাদেরকে এবার দলে নিল তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলে ভবনে এই মেগা যোগদান মঞ্চে আলিপুরদুয়ার বিজেপির আরও ৭ নেতাও তৃণমূলে যোগ দিলেন। সঙ্গে ছিল অসংখ্য বিজেপি কর্মীও। ঘটনায় ক্ষুব্ধ দলবদলুদের নেতা শুভেন্দু অধিকারী। তিনি হুমকি দিয়েছিলেন, তিনি বিজেপির দুর্গ পাহারায় আছেন। কেউ পারলে বিজেপির ঘর ভেঙে দেখাক। তবে সেই হুমকিই সার, পারলেন না দুর্গ অক্ষত রাখতে। এবার তিনি বলছেন, এমন নতুন গঙ্গাপ্রসাদ তৈরি করবো।

তৃণমূল ভবনের এই মেগা যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুকুল রায়। এই ৩ হেভিওয়েট নেতার হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন গঙ্গাপ্রসাদ শর্মা। তৃণমূলে যোগ দিয়ে গঙ্গাপ্রসাদ শর্মা জানান, মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করতে তৃণমূলে যোগ দিলাম। বিজেপিতে কাজের পরিবেশ নেই। আর বিজেপিতে গুরুত্ব দেওয়া হয় না জেলা নেতৃত্বকে। আলিপুরদুয়ার জেলার বিজেপি সাংসদ কোনও কাজ করে না। আগামীদিনে আলিপুরদুয়ার জেলায় তৃণমূলকে সাফল্য এনে দেওয়ার কাজ করব।’‌

উল্লেখ্য, মূলত তার প্রচেষ্টাতেই আলিপুরদুয়ার জেলায় এবারের বিধানসভা ভোটে তৃণমূল একটিও আসন পায়নি। গঙ্গাপ্রসাদ শর্মা জেলা রাজনীতিতে দক্ষ সংগঠক হিসাবেই পরিচিত। এ প্রসঙ্গে মুকুল রায় বলেন, এটা কেবল পূর্বাভাস। বিজেপিতে বড় ভাঙনের ইঙ্গিত দিলেন মুকুল রায়। শেষের শুরু বলেই উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‌বিজেপি পশ্চিমবঙ্গ দিবস পালন করে, হাস্যকর কাজকর্ম করে বেরাচ্ছে বিজেপি নেতারা।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories