Friday, September 11, 2026
30 C
Kolkata

দুর্গাপূজা লিখতে হবে, বিধানসভায় হুঁশিয়ারি! ‘শারদোৎসব’ লেখা মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট ভাইরাল সমাজমাধ্যমে

পরিবর্তনের বাংলায় লেখা যাবে না ‘শারোদৎসব’, লিখতে হবে দুর্গাপূজা। বিধানসভায় দাঁড়িয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ অতীতে তিনি নিজেই ‘শারদ উৎসব’ কথাটি ব্যবহার করেছেন। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমে।

বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে বামেদের নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘তথকথিত কমিউনিস্টরা পুজোয় স্টল করতে গেলে ‘শারোদৎসব’-র জায়গায় যদি দুর্গাপূজা না লেখে তাহলে একটা স্টল করতে দেবেন না। আপনারা যে নক্সালদের বীজ পুঁতেছেন এই বাংলায় তা তুলে ফেলার এখনই সঠিক সময় এসেছে’।

অন্যদিকে বিজেপি রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এটা শারদীয়া উৎসব নয়। দুর্গাপূজাকে শারদীয় উৎসব বানানোর প্রগতিশীল চক্রান্ত চলছিল সেটা বদলানোর জন্যই তো নতুন সরকার এসেছে’।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই দুর্গাপুজো নিয়ে তাঁর পুরনো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি নিজেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে লিখেছেন, ‘সকলকে শারদ উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা’। অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি মুখ্যমন্ত্রীর এই ফতোয়া কেবলমাত্র বিরোধীদের জন্য?

শুধু শুভেন্দু অধিকারীই নন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকেও ‘শারদ উৎসব’ কথাটি ব্যবহার করতে দেখা গেছে সমাজমাধ্যমে। তাহলে কি শুধুমাত্র বিজেপি নেতারাই ব্যবহার করবেন ‘শারোদৎসব’ কথাটি? সকলের মনে এই প্রশ্নই ঘোরাফেরা করছে।

Hot this week

বিধানসভায় পাশ ‘বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল’! কী আছে এই বিলে?

বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির প্রশাসনিক ব্যবস্থায় বদলের লক্ষ্যে আনা ‘দ্য...

ভাঙনের গ্রাসে মালদহের ভূতনি, ত্রাণ তহবিলে আরও ৫ কোটি টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভাঙন ও বন্যার ভয়াবহতায় বিপর্যস্ত মালদহের ভূতনি। গঙ্গার গ্রাসে...

‘এত দেরিতে কাজ হওয়ায় আমি লজ্জিত’ মুম্বই-গোয়া হাইওয়ের কাজে ক্ষোভ প্রকাশ নীতীন গড়করি!

মুম্বই-গোয়া হাইওয়ের কাজ নিয়ে এবার প্রকাশ্যেই অসন্তোষ জানালেন কেন্দ্রীয়...

Topics

বিধানসভায় পাশ ‘বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল’! কী আছে এই বিলে?

বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির প্রশাসনিক ব্যবস্থায় বদলের লক্ষ্যে আনা ‘দ্য...

‘এত দেরিতে কাজ হওয়ায় আমি লজ্জিত’ মুম্বই-গোয়া হাইওয়ের কাজে ক্ষোভ প্রকাশ নীতীন গড়করি!

মুম্বই-গোয়া হাইওয়ের কাজ নিয়ে এবার প্রকাশ্যেই অসন্তোষ জানালেন কেন্দ্রীয়...

‘বৈবাহিক ধর্ষণ’ সুপ্রিম কোর্টের এক্তিয়ার নেই, সিদ্ধান্ত সংসদের! জানালো কেন্দ্র সরকার

বৈবাহিক সম্পর্কে স্ত্রীর সম্মতি ছাড়া যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে...

বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের আগে বিজেপির ঝুলিতে ১৫০০ কোটি, বিপুল অনুদান ঘিরে উঠছে প্রশ্ন বিরোধীদের!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তহবিলে বিপুল অঙ্কের...

BRICS থেকে ভারতের কী লাভ? প্রশ্ন চিদাম্বরমের, কংগ্রেসকে পাল্টা নিশানা বিজেপির

নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর BRICS শীর্ষ সম্মেলন।...

Related Articles

Popular Categories