Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

অভিমান ভাঙলো না বৈশাখীর, শোভন এর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা, বিপত্তিতে বিজেপি

সাইফুল্লা লস্কর:দিনভর নাটক শেষেও বিজেপির মিছিলে এলেন না শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দোপাধ্যায়। যে মিছিল কে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর ‘গ্র্যান্ড লঞ্চ’ হিসেবে ধরা হচ্ছিল নিজেদের মান অভিমান দেখাতে গিয়ে তা তারা নিজেরাই ভেস্তে দেন। এর প্রভাব শোভন ও বৈশাখের উপর কতটা পড়বে তা নিয়ে সন্দেহ থাকলেও এটা স্পষ্ট যে নির্বাচনের আগে এই মিছিল বিজেপির বিড়ম্বনা বাড়ালো।

ভোটের অবস্থা খতিয়ে দেখতে সপ্তাহ দুয়েক আগে বঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। স্বার্থের ঊর্ধ্বে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার বার্তা দিয়ে গেছেন তিনি। কিন্তু নির্বাচন পূর্ববর্তী সময়ে খিদিরপুরের পূর্বনির্ধারিত বিজেপির এই মিছিলে ঠিক তার উল্টো ছবি ধরা পড়ল।

শাসক দল তৃণমূলের বিরুদ্ধে জনসমর্থন গড়ে তুলতে সোমবার বিজেপির কর্মীরা রাস্তায় নামলেও আসলে মূল উদ্দেশ্য ছিল গেরুয়া শিবিরে শোভন ও বৈশাখী কে প্রতিষ্ঠা করা। দেড় বছর আগে দলে যোগদান করলেও বিজেপির কোনো কর্মসূচিতে তাদেরকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়নি। কলকাতা জোন এ শোভনকে পর্যবেক্ষক ও বৈশাখীকে সহ-আহ্বায়ক হিসেবে নিযুক্ত করে এই সমস্যা কাটিয়ে উঠতে চেয়েছিল বিজেপি। এরপর তাদের দুজনকে নিয়ে আর কোনোরকম প্রতিবন্ধকতার শিকার হতে হবে না বলে আশা করা হচ্ছিল।

কিন্তু এই মিছিল নিয়ে প্রস্তুতি যখন তুঙ্গে, তখন রবিবার রাতে মিছিলে অংশ নেবে না বলে বেঁকে বসেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ভুবনেশ্বর থেকে ফিরে এমনই সিদ্ধান্ত নেন বৈশাখী।
‌ তার প্রশ্ন হল,কলকাতা জোন-এ তার পাশাপাশি শঙ্কুদেব পান্ডা কে কেন সহ-আহ্বায়কয়ের পদ দেয়া হবে। রাকেশ সিংহ, দেবজিৎ সরকাররা পরিস্থিতি সামাল দিতে রবিবার রাত্রেই ছুটে যান গোলপার্কের বাড়িতে। যেখানে হাজির হন শঙ্কুদেব নিজেও।
তবে বৈশাখী স্পষ্ট জানিয়ে দেন যে শঙ্কুদেব থাকলে তিনি মিছিলে যোগদান করবেন না। এদিকে বৈশাখী বেঁকে বসায় শোভন চট্টোপাধ্যায়ের মিছিলে অংশ নেওয়া নিয়ে ও ঘোর অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories