Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ত্রিপল চুরি মামলায় শুভেন্দুর আত্মসমর্পণ, ভার্চুয়ালি হাজিরা দিয়ে জামিন চাওয়ার আবেদন খারিজ আদালতে

নিউজ ডেস্ক : ত্রিপল চুরি মামলায় এবার শুভেন্দুর আবেদন খারিজ করে দিল আদালত। এই মামলায় শুভেন্দু সহ আরো তিন জন ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানান আদালতে। কিন্তু সরকারি পক্ষের আইনজীবী এর বিরোধিতা করে বলেন, এখন পরিস্থিতি সব স্বাভাবিক। তাই স্বশরীরে হাজিরা দিতে হবে। আদালত সরকারি আইনজীবীর দাবি মেনে তাদের আদালতে এসে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়।

কাঁথি পুরসভায় ত্রিপল চুরির ঘটনায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) ও হিমাংশু শেখর মান্না। তাঁরা ভার্চুয়ালি আত্মসমর্পণ করে জামিন চাওয়ার আবেদন করেন। এর বিরোধিতা করে সরকারি আইনজীবী জানান,’নিয়ন্ত্রিত ব্যবস্থায় আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে। ফলে ভিডিয়ো কনফারেন্সিংয়ে হাজিরা বা আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। সশরীরে হাজিরা দিন অভিযুক্তরা।’ শুভেন্দুদের আবেদন খারিজ করে বিচারক নির্দেশ দেন, সশরীরে হাজির হতে হবে অভিযুক্তদের।

পূর্ব মেদনিপুরের কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির অভিযোগ করেন কাঁথি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য রত্নদীপ মান্না। তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর নির্দেশে গত ২৯ মে দুপুরে পুরসভার গুদাম থেকে একটি লরিতে করে লক্ষাধিক টাকার ত্রিপল চুরি করে ৪-৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করেন পুরসভার দুই কর্মচারী হিমাংশু মান্না এবং প্রতাপ দে। এনিয়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু বলেন,’আমার এত দুর্ভাগ্য হয়নি ত্রিপল চুরি করতে যাব।’

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories