Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

হিজাব পরিধানের জন্য পুলিশ কনস্টেবল পদে আবেদনপত্র বাতিল করা খুবই নিন্দনীয় : এসআইও

পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষার জন্য ৬ই সেপ্টেম্বর থেকে অ্যাডমিট দেওয়া শুরু হয়েছে। এই পদের জন্য পরীক্ষা নেওয়া হবে ২৬ সেপ্টেম্বর। কিন্তু কিছু প্রযুক্তিগত সমস্যার জন্য কনস্টেবল পদে আবেদনকারী প্রায় ৩৫ হাজার পরীক্ষার্থীর আবেদনপত্র বাতিল করা হয়েছে। হিজাব পরিহিত ছবি সংযুক্তির জন্যও বহু মুসলিম মহিলার আবেদনপত্র বাতিল করা হয়েছে। স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের এই কর্মকান্ডের ব্যাপক সমালোচনা করে এদিন সংবাদ বিবৃতি জারি করে এই ছাত্র সংগঠনটি।

সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ বলেন, “হিজাব পরিধান করা একজন মহিলার মৌলিক অধিকার। হিজাব পরিধান করা ছবি প্রদানের জন্য আবেদনপত্র বাতিল করার ঘটনা খুবই নিন্দনীয়।” কনস্টেবল পদে বাতিল হওয়া যোগ্য আবেদনকারীদের পুনরায় ভুল সংশোধনের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেছেন যে, কয়েক মাস ধরে দৈহিক ও মানসিক প্রস্তুতি গ্রহণের পর শুধুমাত্র প্রযুক্তিগত সমস্যার জন্য আবেদনপত্র বাতিল করে দেওয়া গ্রহণযোগ্য নয়।

সাবির আহমেদ আরও বলেন, “অ্যাডমিট কার্ডে ছবি দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে শনাক্ত করার জন্য। তাই হিজাব পরিধান করা মহিলাদের শনাক্তকরণের কাজ মহিলা প্রশাসনিক কর্মীদের দ্বারা সম্পন্ন করা হোক। কিন্তু কোনভাবেই হিজাব পরিধানের জন্য আবেদনপত্র বাতিল করা যাবে না।” তিনি হিজাব পরিধান করার জন্য শিক্ষা ও চাকরিতে অহরহ ঘটে চলা হয়রানির ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories