Friday, March 6, 2026
33.5 C
Kolkata

এসআইআর বিতর্কে উত্তাল বীরভূমের সিউড়ি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে জমিয়তে উলামায়ে হিন্দের বিক্ষোভ

মঙ্গলবার বীরভূম জেলার সিউড়িতে জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসআইআর-এর নামে কোনও বৈধ ভারতীয় নাগরিকের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়, এই দাবিতেই এই বিক্ষোভ বলে জানা যায়। সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান, জেলা সম্পাদক ইজাজুল হক শাহ-সহ কয়েক হাজার কর্মী ও সমর্থক।

মাওলানা আনিসুর রহমান অভিযোগ করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ৮০ শতাংশ ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে, অথচ অন্য ধর্মের মাত্র ২০ থেকে ২৫ শতাংশ মানুষ এই নোটিশ পাচ্ছেন। তার দাবি, কিছু মানুষ ইচ্ছাকৃত ভাবে বৈধ সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। একই দিনে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দফতরের সামনেও বিক্ষোভ দেখানো হয়। ভাইস সেক্রেটারি রইসুল আলম সরকার বলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ রয়েছে। তাদের দাবি, এসআইআর প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে চালাতে হবে।

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories