Friday, March 6, 2026
26.7 C
Kolkata

এসআইআরের আতঙ্কে রানাঘাটে মর্মান্তিক পরিণতি, গলায় ফাঁস দিয়ে প্রাণ গেল বৃদ্ধের

নদিয়ার রানাঘাটের ধানতলা থানার অন্তর্গত মাটিকুমড়া মধ্যপাড়ায় রবিবার ফের একটি মর্মান্তিক ঘটনা ঘটল। ৬০ বছর বয়সি সুশান্ত বিশ্বাসকে নিজের বাড়ির একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে ঘরে ঢুকে এই দৃশ্য দেখেন। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সুশান্ত বিশ্বাস প্রবল মানসিক চাপে ভুগছিলেন। এসআইআর সংক্রান্ত নানা খবর তাকে আতঙ্কিত করে তুলেছিল। তিনি আশঙ্কা করতেন, ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়তে পারে এবং সেই কারণে নিজের ভিটে ছাড়তে হতে পারে। এই ভয় থেকেই তার মানসিক চাপ বাড়তে থাকে এবং বাড়ির বাইরে বেরোনো প্রায় বন্ধ করে দেন। প্রতিবেশীরা বহুবার তাকে বোঝানোর চেষ্টা করলেও তার দুশ্চিন্তা কমেনি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সুশান্ত বিশ্বাসের পরিবার বহু বছর ধরেই ওই এলাকায় বসবাস করছে। এমনকি তার মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকাতেও ছিল। তা সত্ত্বেও কেন তিনি এতটা ভয়ে ভুগছিলেন, তা কেউ স্পষ্ট করে বলতে পারছেন না। জানা গেছে, সুশান্ত বিশ্বাসের এক ছেলে হায়দ্রাবাদে কর্মরত এবং মেয়ে বাইরে থেকে পড়াশোনা করছে। ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories