Friday, March 6, 2026
32.6 C
Kolkata

এসআইআর আতঙ্কে আত্মঘাতী শফিউল গাজীর বাড়ি গেলেন বিধায়ক শওকত মোল্লা

এসআইআর আতঙ্কে রাজ্য জুড়ে মৃত্যু মিছিল। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের জয়পুর এলাকায় এসআইআর আতঙ্কে আত্মঘাতী হলো ৩৫ বছরের শফিউল গাজী। পরিবারের দাবি, এসআইআর নিয়ে বেশ কিছুদিন ধরে উৎকণ্ঠার মধ্যে দিন কাটছিলো শফিউলের। তার স্ত্রী জানান, গত কয়েক দিন ধরে স্বামী ভীষণ চিন্তায় ছিলেন। বারবার বলতেন, তাঁর নিজের কোনও পরিচয়পত্র বা জমির কাগজ নেই, ভাই-বাবা কেউ জীবিত নেই, এই হতাশাতেই তিনি ভেঙে পড়েছিলেন।

বুধবার সকালে ঘরে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শফিউল। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করলেও বাঁচানো যায়নি। এমন মর্মান্তিক দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, “ওর পরিবারের বৈধ কাগজপত্র ছিল, কিন্তু নিজের কিছু না থাকায় ভয়ের চাপে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, “এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল চলছে, এর দায় বিজেপিকেই নিতে হবে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories