Friday, March 6, 2026
28.9 C
Kolkata

বৈধ্য নথি জমা দেওয়া সত্ত্বেও শুনানির নোটিস, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে বিক্ষোভে উত্তাল এলাকাবাসী

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত দক্ষিণ ধামুয়া পঞ্চায়েতের শালিকা বাজার এলাকায় রবিবার সকালে উত্তেজনা ছড়ায়। এসআইআর সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। সকাল থেকেই ধামুয়া স্টেশন রোড অবরোধ করে আন্দোলনে বসেন মানুষজন। এর জেরে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকে এবং অফিসযাত্রী, স্কুলপড়ুয়া ও সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হয়।বিক্ষোভকারীদের দাবি, এসআইআর প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সব বৈধ নথি জমা দেওয়া সত্ত্বেও বহু ভোটারকে আবার শুনানির জন্য ডাকা হচ্ছে। অনেক ক্ষেত্রে আগাম কোনও স্পষ্ট নোটিশ না দিয়েই শুনানি শুরু করা হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের আরও অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে একাধিক পরিবারের সদস্যদের নাম ভুলভাবে বাদ যাচ্ছে। কোথাও দেখা গেছে, একই পরিবারের কয়েকজনের নাম তালিকায় থাকলেও দু’-একজনের নাম হঠাৎ উধাও হয়ে যায়।এলাকাবাসীরা জানান, নথি জমা দেওয়ার পর অনেককে কোনও রসিদ দেওয়া হয়নি। ফলে শুনানির তারিখ, স্থান ও নিয়ম নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে বয়স্ক, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম মানুষদের বারবার লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা তাদের জন্য কষ্টকর হয়ে উঠছে। রবিবার বিক্ষোভ চলাকালীন শালিকা বাজার সংলগ্ন মূল রাস্তায় আন্দোলনকারীরা বসে পড়েন এবং প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, এসআইআর সংক্রান্ত শুনানি স্বচ্ছ ও সঠিকভাবে করতে হবে এবং সাধারণ মানুষকে অকারণে হয়রানি বন্ধ করতে হবে।খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। দীর্ঘ আলোচনার পর অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়া হয় এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।আন্দোলনকারীদের মধ্যে থেকে এক স্থানীয় বাসিন্দা আসলাম শেখ জানান, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মানুষকে ডেকে এনে সমস্যায় ফেলা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, যদি কোনও প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ যায়, তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories