Friday, March 6, 2026
22.2 C
Kolkata

নোটিশের ভয়েই ভেঙে পড়লেন নূরপুরের নূরজাহান, মধ্যরাতে থামলো জীবন

চুড়ি বিক্রি করেই কোনওরকমে সংসার চলত নুরপুরের নূরজাহান বিবির । কিন্তু শেষ কয়েক দিন তাঁর চোখেমুখে ছিল শুধু ভয়—“আমার ছেলে-মেয়েদের কী হবে?” সেই ভয়ই শেষ পর্যন্ত কেড়ে নিল ৬৯ বছরের এই বৃদ্ধার প্রাণ।

পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত একাধিক হিয়ারিং নোটিশ আসার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নূরজাহান বিবি। ছেলে, মেয়ে, জামাই ও নাতি—প্রায় সকলের নামেই নোটিশ পৌঁছয়। কোথাও নামের মিল নেই, কোথাও বাবার নাম নিয়ে বিভ্রান্তি—নোটিশের ভাষা বুঝতেই পারছিলেন না গ্রামের সাধারণ মানুষ।

পরিবার জানায়, নূরজাহান বিবির আগে থেকে কোনও বড় রোগ ছিল না। কিন্তু নোটিশ আসার পর থেকে ঘুম উধাও হয়ে গিয়েছিল। মাঝেমধ্যেই আতঙ্কে বলতেন, “আমরা কি এ দেশেই থাকতে পারব না?” শনিবার গভীর রাতে আচমকাই বুকে ব্যথা ওঠে। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোক। প্রতিবেশীরা জানান, নূরজাহান বিবি ছিলেন খুবই সাধারণ, শান্ত স্বভাবের মানুষ। কখনও কারও সঙ্গে ঝামেলায় জড়াননি। অথচ কাগজের জটিলতায় আর অজানা ভয়েই তাঁকে প্রাণ দিতে হল—এই প্রশ্নই এখন ঘুরছে নূরপুরের অলিতে-গলিতে।

ঘটনার পর সিপিআই(এম)-এর পক্ষ থেকে গ্রামে গিয়ে মানুষকে আশ্বস্ত করা হয়। নেতারা জানান, এসআইআর নিয়ে সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই এবং পরিবারটির পাশে দল থাকবে। একই সঙ্গে রাজনৈতিক চক্রান্ত বন্ধের দাবিও তোলা হয়।

নূরজাহান বিবির মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়—এটি আতঙ্কের রাজনীতিতে সাধারণ মানুষের ভেঙে পড়ার এক নির্মম ছবি বলেই মনে করছেন এলাকাবাসী।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories