Friday, March 6, 2026
22.2 C
Kolkata

এসআইআর নোটিশের ভয় কেড়ে নিল ছেলের প্রাণ, বিচার চাইতে দিল্লি যাচ্ছেন মৃত জনি সেখের মা!

এসআইআর নোটিশকে কেন্দ্র করে লাগাতার মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। রামপুরহাটে সাম্প্রতিক ঘটনাগুলি সেই ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে।গত ১৯ জানুয়ারি রামপুরহাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের গদাইপাড়া এলাকার বাসিন্দা ৩৭ বছরের জনি শেখ আত্মহত্যা করেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি এসআইআর সংক্রান্ত একটি নোটিশ পাওয়ার পর থেকেই চরম মানসিক চাপে ভুগছিলেন। প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারার আশঙ্কা থেকেই তিনি ভেঙে পড়েন বলে দাবি পরিবারের।জনি শেখের বোন পুরূপ বিবি জানান, ঘটনার দিন দুপুরে তার সঙ্গে কথা বলার সময় জনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ওয়ার্ডে বহু মানুষ শুনানির নোটিশ পেয়েছেন এবং তিনি জানেন না, নিজের কী হবে। কিছুক্ষণ পর ঘরে গিয়ে দরজা বন্ধ করেন। দীর্ঘ সময় সাড়া না মেলায় পুলিশে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে পুলিশ তার ঝুলন্ত দেহ উদ্ধার করে।এলাকাবাসীদের দাবি, জনি শেখ অত্যন্ত দরিদ্র ছিলেন। পেশায় হকার হলেও তার নিজের কোনও জমি বা বাড়ি ছিল না। আগে রেলওয়ের জমিতে থাকতেন, উচ্ছেদের পর ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। আধার ও ভোটার কার্ড ছাড়া অন্য কোনও কাগজপত্র তার কাছে ছিল না। পড়াশোনা না করায় ব্যাঙ্ক অ্যাকাউন্টও ছিল না।এই ঘটনার আগেও রামপুরহাটের ১০ নম্বর ওয়ার্ডে অবসরপ্রাপ্ত শিক্ষক কাঞ্চন মণ্ডল এসআইআর সংক্রান্ত আতঙ্কের মধ্যেই প্রাণ হারান। একইসঙ্গে ১৩ নম্বর ওয়ার্ডের একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিকরাও নোটিশ পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। জনি শেখের পরিবার জানায়, তারা নির্বাচন কমিশনের কাছে জবাব ও ব্যাখ্যা চাইতে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসআইআর সংক্রান্ত মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিও সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories