Friday, March 6, 2026
28.9 C
Kolkata

SIR কে সামনে রেখে বাদ দেওয়া হচ্ছে বৈধ ভোটার, এই দাবিতে কমিশনের দ্বারস্থ মওলানা সিদ্দীকুল্লাহ

রাজ্যজুড়ে প্রায় ৯৪ লক্ষ ভোটারের তথ্যের অসংগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ জামায়াতে ইসলামী হিন্দ। ভোটার তালিকায় নাম থাকা বহু মানুষের তথ্যের মধ্যে যান্ত্রিক ত্রুটি বা তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ ধরা পড়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন, সেই দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে সংগঠনের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী ও জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি অভিযোগ করেন, এআই প্রযুক্তির ব্যবহারের কারণে নামের বানান বা পদবির সামান্য ভুলে লক্ষ লক্ষ ভোটারকে সন্দেহভাজন হিসেবে শুনানিতে ডাকা হচ্ছে। এর ফলে প্রবীণ, অসুস্থ এবং দিনমজুর মানুষ চরম সমস্যায় পড়ছেন।বৈঠকের পরে মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী জানান, মুখ্য নির্বাচনী আধিকারিক আশ্বাস দিয়েছেন যে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে না। এটি শুধুমাত্র তথ্য সংশোধনের কাজ। তিনি আরও জানান, ৭৫ থেকে ৮০ বছরের বেশি বয়সী বা অসুস্থ ভোটারদের শুনানি কেন্দ্রে যেতে হবে না। সংশ্লিষ্ট বিএলও তাঁদের বাড়িতে গিয়ে নথি যাচাই করবেন। জানা গেছে, ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কেও স্বাগত জানিয়েছে সংগঠনটি। নাগরিক অধিকার রক্ষা ও স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে মানবিক পদ্ধতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories