Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ডায়মন্ড হারবারে মসজিদ প্রাঙ্গণে বসে এসআইআর ফর্ম ফিলাপে সহযোগিতা

নির্বাচন কমিশনের উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে নতুন ভোটার যাচাইকরণ প্রক্রিয়া, যাকে বলা হচ্ছে এসআইআর। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে এই ফর্ম পূরণ করে জমা দিতে হবে বলে জানানো হয়েছে ভোটারদের।

এই ফর্ম পূরণের কাজে কেউ অসুবিধায় না পড়েন, সেই উদ্যোগ নিয়েছেন ডায়মন্ড হারবার-১ ব্লকের নেতড়া পঞ্চায়েতের কামালপুর গ্রামের দুই বাসিন্দাআবদুল হালিম হালদার ও সাইদ পুরকাইত। শুক্রবার সন্ধ্যায় কামালপুর জামে মসজিদে বসে তারা এলাকার মহিলাদের ফর্ম পূরণে সহায়তা করেন। গ্রামের বহু পরিবারেই শিক্ষিত লোক না থাকায় অনেকেই ফর্ম পূরণ করতে পারছিলেন না। এই সমস্যা দূর করতেই হালিম ও সাইদ নিজেরাই এই দায়িত্ব নিয়েছেন। যেসব মহিলারা নিজেরা লিখতে পারেন না, তারা এসে হালিম-সাইদের সাহায্যে ফর্ম পূরণ করছেন বলে জানা গিয়েছে।

তাদের এই উদ্যোগে স্থানীয়রা বলছেন, এমন সামাজিক কাজ অন্যদেরও অনুপ্রাণিত করবে। ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিক দৃষ্টান্ত তৈরি করেছেন হালিম ও সাইদ, তা সত্যিই প্রশংসনীয়। এইভাবে সাধারণ মানুষের সহযোগিতায় ভোটার তালিকা প্রক্রিয়া আরও সহজ ও সফল হবে বলে আশা করছেন এলাকাবাসী।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories