Friday, March 6, 2026
28.9 C
Kolkata

সিউড়ির ‘ডিআরডিসি হলে’ ২০২৬ সালের হজ প্রশিক্ষণ

বীরভূম জেলায় ২০২৬ সালের হজ যাত্রীদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল। শনিবার সিউড়ির ‘ডিআরডিসি হলে’ এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান মুহাম্মদ নকি, জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ মে থেকে ১৯ মে পর্যন্ত পশ্চিমবঙ্গের হজ যাত্রীরা দমদম বিমানবন্দর থেকে বিমানে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন। হজ যাত্রীদের যাত্রা সহজ ও নিরাপদ করতে রাজ্য জুড়ে আগেভাগেই প্রশিক্ষণ শুরু হয়েছে। এদিন সিউড়িতে বীরভূম জেলার ১৩১ জন পুরুষ ও ৭৭ জন মহিলা মিলিয়ে মোট ২০৮ জন হজ যাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়। চলতি বছরে পশ্চিমবঙ্গ থেকে মোট ৪৯৩৭ জন হজে যাবেন বলে জানা গেছে। রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জানান, হজ যাত্রীদের সবরকম প্রস্তুতির জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories