Friday, March 6, 2026
22.2 C
Kolkata

জেলা হাসপাতালগুলিতে উন্নতমানের চিকিৎসা পরিষেবার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি এসডিপিআই-এর

এনবিটিভি ডেস্কঃ জটিল রোগের চিকিৎসার জন্য কলকাতায় যেতে হয় রোগীদের। এর ফলে আপৎকালীন অবস্থায় কলকাতার হাসপাতালে পৌঁছোনোর আগেই অনেক সময় রোগী মারাও যান। তাই কলকাতা না গিয়ে জেলা হাসপাতালগুলিতে উন্নতমানের পরিষেবার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সংগঠন।

এই দাবির কারণ হিসেবে চিঠিতে তুলে ধরা হয়েছে কয়েকদিন আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। সম্প্রতি মালদার মোথাবাড়ি ব্লকের ৭ বছরের সাকিবুল ইসলাম খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়। মালদা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হলেও সেখানকার চিকিৎসক জানিয়ে দেন, সাকিবুলের মস্তিষ্কে রক্ত জমে গেছে। অস্ত্রোপচার করে রক্ত বের করে দিতে পারলেই সে বেঁচে যাবে। কিন্তু সেই ব্যবস্থা নেই ওই হাসপাতালে। তাই কলকাতায় স্থানান্তরিত করা হয় তাকে। গত ৯ নভেম্বর গাড়িতে রাকিবুলকে নিয়ে এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় তার পরিবার। তবে কৃষ্ণনগরে পথ অবরোধের জন্য আটকে পড়ে তাদের গাড়ি। সময় নষ্ট হওয়ায় সেখানেই মৃত্যু হয় ওই বালকের।

এই ঘটনা শোনার পর বেশকিছু দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি তায়েদুল ইসলাম। চিঠিতে দাবি করে লেখা হয়েছে, জেলা হাসপাতাল গুলিতে চিকিৎসার মান উন্নত করতে হবে, যাতে রোগীদের কলকাতায় পাঠাতে না হয়। মুর্শিদাবাদ ও মালদাতে এইমসের শাখা চালু করতে হবে। জেলার হাসপাতালগুলিতে ভিডিও মাধ্যমে চিকিৎসা করতে হবে। এসএসকেএম হাসপাতালে ১৫/২০ জন চিকিৎসকের মেডিক্যাল টিম সবসময় প্রস্তুত রাখতে হবে, যাতে জেলা হাসপাতালগুলিতে আপৎকালীন অবস্থায় রোগীরা ভিডিওর মাধ্যমে চিকিৎসা পেতে পারে। কোনো হাসপাতালে অন্য হাসপাতালে পাঠালে, যেন হাসপাতাল কর্তৃপক্ষই সব ব্যবস্থা করে দেয়। তবে এই সব ব্যবস্থা না করে স্থানান্তরিত করলে সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তির ব্যবস্থা করতে হবে ।

এসডিপিআই-য়ের একগুচ্ছ দাবি বাস্তবায়িত হলে, জেলার মানুষের অনেক উপকার হবে বলে মনে করছেন চিকিৎসকেরাও। তবে এই দাবিগুলি মুখ্যমন্ত্রী মানেন কিনা, সেটাই এখন দেখার।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories