Wednesday, October 28, 2026
30 C
Kolkata

শচিন সাহুকে কংগ্রেসের প্রার্থী হিসেবে চাইছেন পাথারকান্দির জনগণ

এনবিটিভি ডেস্ক: এখনও আসাম বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি নির্বাচন ঘােষণা কমিশনের পক্ষথেকে। ২০২১ এর মার্চ অথবা এপ্রিল মাসে হতে পারে রাজ্যের বিধানসভা নির্বাচন।এখন পর্যন্ত শাসক হােক বা বিরােধী দল কেউই ঘােষনা করেনি তাদের প্রার্থীর৷ জেলার প্রতিটি সমষ্টিতে কংগ্রেসের টিকিট প্রত্যাশীর সংখ্যা ২০১৬ এর নির্বাচন থেকে দ্বিগুণ। কংগ্রেস টিকিট প্রত্যাশী সংখ্যা মােটেও কম নয় বিজেপির দখলে থাকা পাথারকান্দি আসনে। তার মধ্যে পাথারকান্দির আসনটি উদ্ধারে মরিয়া বিরােধী দল করা নাম কংগ্রেস।আসনটিতে কংগ্রেসের প্রতিক চিহ্নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম টিকিট প্রত্যাশী প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক যুবনেতা শচিন সাহুকে কংগ্রেসের প্রার্থী হিসেবে চাইছেন পাথারকান্দির একাধিক দলীয় কর্মী সহ সমষ্টির জনগণ। বিগত দিনের কাজের খতিয়ান তুলে ধরে শচিনকেই দলীয় প্রার্থী করার জোরালাে দাবি পাথারকান্দি বাসীর। সামাজিক হাতিয়ার করে সভাপতি রিপুব বরার কাছে যুবনেতা শচিনের হয়ে আবেদন জানিয়েছেন অনেকেই। তাদের দাবি আগামী বিধানসভা নির্বাচনে পাথারকান্দি আসনে বিজেপি প্রার্থীকে আটকাতে শচিন সাহুর মতাে নেতা জনগনের প্রথম এবং শেষ ভরসা। তাই একুশের নির্বাচনে শচিনকে প্রার্থী করে গত নির্বাচনে কংগ্রেসের হাত ফসকে যাওয়া পাথারকান্দি আসনটি পুনরুদ্ধার করা হােক। নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস কর্মী জানান শচিন একটি রাজনৈতিক পরিবারে বেড়ে উঠা যুবক তার মা যমুনা রানী সাহু তিনবারের প্রাক্তন জেলা পরিষদ সদস্যা৷ পাথারকান্দিতে শচিনকে প্রার্থী করলে সমষ্টির উভয় সমাজের ভােটাররা দুহাত ভরে তাকে ভােট দেবেন বলে দাবি করেন ওই কংগ্রেস কর্মী। এক কথায় শচিন সাহুকে প্রার্থী করলে পাথারকান্দিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের জয় একপ্রকার নিশ্চিত, এমন-ই মত প্রকাশ করেন তিনি।

Hot this week

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

‘প্লাজা হোটেলে ধর্ষণ, ছিঁড়ে দেওয়া হয় পোশাক’! ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মিস সুইৎজারল্যান্ডের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছেন...

তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠকের অভিযোগে বীরভূমে বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ,ছোড়া হলো ডিম

বীরভূমে দলেরই কয়েক জন নেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন...

Topics

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

‘প্লাজা হোটেলে ধর্ষণ, ছিঁড়ে দেওয়া হয় পোশাক’! ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মিস সুইৎজারল্যান্ডের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছেন...

নজরে পুরভোট, বিজেপির প্রার্থী বাছাই করতে ফের রাজ্যে নীতিন নবীন!

ছর শেষের পুরভোটকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করেছে...

Related Articles

Popular Categories