Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

প্রতিশোধ নয়, শান্তি খুঁজে পেয়েছেন জীবনে, ইনস্টাগ্রাম পোস্টে ইঙ্গিত শ্রাবন্তীর

যে নারী প্রতিশোধ স্পৃহার পরিবর্তে শান্তি খুঁজে পেয়েছে, তাকে বিব্রত করা সম্ভব নয়— শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ইনস্টাগ্রামে মঙ্গলবার সকালে এমন বার্তাই ভেসে উঠল। তাহলে কি নতুন জীবনসঙ্গী খুঁজে পেলেন নায়িকা? হ্যাঁ, নেটনাগরিকদের ধারনা এমনটাই।

বিগত বেশ কয়েক মাস ধরে পেশাগত জীবনের চেয়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। স্বামী রোশন সিংহের সঙ্গে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পরেই ক্রমাগত চুলচেরা বিশ্লেষণ শুরু করে দুজনের সম্পর্ক নিয়ে। সোশ্যাল মিডিয়ায় পরোক্ষা পোস্টের মাধ্যমে তাঁদের ঝগড়াও হয়। কিন্তু সব ভুলে শ্রাবন্তীর সঙ্গে সংসার করার ইচ্ছা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন। এই টানাপড়েনের মধ্যেই শ্রাবন্তীর জীবনে ফের নতুন বসন্ত। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে তাঁর প্রেমের জল গড়িয়েছে অনেক দূর। তাই কি ভেঙে যাওয়া সম্পর্কের থেকে নিজেকে সরিয়ে নিয়ে শান্তি খুঁজে পেয়েছেন শ্রাবন্তী? সেই ইঙ্গিতই কি দিচ্ছে নায়িকার এই পোস্ট? অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি দেখে নেটাগরিকরা আঁচ করছেন তেমনটাই। এ বিষয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী।

অনলাইন প্লাটফর্মে প্ল্যাটফর্মে অভিষেক হতে চলেছে শ্রাবন্তীর। হইচইয়ের ‘দুজনে’ ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। বিপরীতে থাকবেন সোহম চক্রবর্তী। আগামী ৯ জুলাই ‘হইচই’ প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ।

তবে যাই হোক, তৃতীয় স্বামী ফিরে আসতে চাইলেও সম্পর্ক জোড়া লাগাতে চাননা শ্রাবন্তী বলে মনে করছেন অনেকে। তাহলে কি এবার অতীত ভুলে চতুর্থ বিয়ের পথে নায়িকা? উত্তর সময় বলবে।।।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories