Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

মহাকরণ অভিযান ঘিরে ধুন্ধুমার মহানগর, গ্রেফতার অনেক আলিয়ার পড়ুয়া

এনবিটিভি ডেস্কঃ  আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিবাদী আনিস খানের মৃত্যুতে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেফতারের দাবি পড়ুয়াদের। দীর্ঘ তিন দিন পার হয়ে গেলেও কোন অপরাধীকে ধরা হয়নি।

 আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মহাকরণ অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। কলেজ স্ট্রিটে গার্ডরেল সরিয়ে মিছিল এগনোর চেষ্টা পড়ুয়াদের। বাধা দিলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আন্দোলনকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাফ নামানো হয়। আনা হয় জলকামান। বেশ কয়েকজন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিন এর আগে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে মানব বন্ধন করতেও দেখা গিয়েছিল আলিয়ার পড়ুয়াদের। এদিকে, আনিস মৃত্যুতে ইতিমধ্যেই সিট গঠনের আশ্বাস দেওয়া হলেও তাতে আস্থা রাখতে পারছেন না আনিসের বাবা। যদিও কর্তব্যে গাফিলতি ও খারাপ ব্যবহারের অভিযোগে আমতা থানার তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। বরখাস্ত তিন পুলিশকর্মীর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত হবে বলে সূত্রের খবর।

গ্রেফতারের মুহূর্তে পড়ুয়া।

আনিসের মৃত্যুতে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার পথে নামেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আজ দুপুর একটা থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে শান্তভাবে অভিযান শুরু করে। এদিন ‘মহাকরণ অভিযান’-এর ডাক দিয়েছিলেন পড়ুয়ারা। পার্ক সার্ভাস সেভেন পয়েন্ট, শিয়ালদহ থেকে শুরু করে একাধিক জায়গায় পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।  

পরে শিয়ালদহ স্টেশন চত্বরেও বেশ কিছু পড়ুয়া বিক্ষোভ দেখায়। কলেজ স্ট্রিট চত্বরে পড়ুয়াদের মিছিল পৌঁছলে উত্তেজনা আরও বাড়ে। এদিন কলেজ স্ট্রিটে পুলিশের গার্ডরেল সরিয়ে মিছিল এগনোর চেষ্টা হয়। তাতেই বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় পড়ুয়াদের। চলে স্লোগান। এক আন্দোলনকারীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ।

বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফের কর্মীরা এলাকার উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়েছেন। শেষমেশ বহু চেষ্টায় পড়ুয়াদের মিছিল ছত্রভঙ্গ করে পুলিশ। বহু  এদিন গ্রেফতার করেছে পুলিশ। চ্যাংদোলা করে অনেক পড়ুয়াদের পুলিসের ভ্যানে তুলতে দেখা গিয়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী গ্রেফতারকৃত পড়ুয়াদের ছাড়া হয়নি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories