Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বেহাল দশা স্কুলের, মিলছেনা কোনো পরিষেবা একধিক অভিযোগ জানিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

মুর্শিদাবাদ, এনবিটিভি ডেস্ক:করোনার রেশ কাটিয়ে দীর্ঘ দিন বাদে খুলেছে স্কুল। কিন্তু স্কুলে গিয়ে হাজারো সমস্যার সম্মুখীন ছাত্রছাত্রীরা।খাওয়ার জলের কল টুকুরও বেহাল অবস্থায়। ওদিকে ক্লাসরুমে ক্লাস করার জন্য ক্লাসে গেলেও সেখানে বেঞ্চের কমতি। ঠাসাঠাসি করে বসতে হচ্ছে তাতে। ক্লাস শেষে মিড ডে মিলে দু মুঠো খাবারের আশায় বসে থাকলেও,সেটাও অমিল। শুধু তাই নয়,স্কুলেই ইতিউতি ভাবে ঝুলছে ইলেকট্রিক তার,নেই ভালো শৌচালয়, এমনই একাধিক অসুবিধার অভিযোগ নিয়ে ফেঁটে পড়ল মুর্শিদাবাদ রানীনগরের চর মুন্সিপাড়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা।

এদিন স্কুলের ছাত্ররা প্ল্যাকার্ড হাতে,রাস্তা অবরোধ করে অসুবিধার কথা জানায় তারা। অভিযোগের তির স্কুলের প্রধান শিক্ষকের দিকে। ছাত্র ছাত্রীরা জানান,”নিয়মিত স্কুলেও আসেন না স্কুলের প্রধান শিক্ষক। প্রশাসন মারফত খবর,মিড ডে মিলের যাবতীয় সরঞ্জাম দেওয়া সত্ত্বেও স্কুলের প্রধান শিক্ষকের ঢিলেমির জন্য এই অবস্থা”। এছাড়াও স্কুলে কোনো রকম মাস্ক বা সানিটাইজার এরও কোনো রকম ব্যাবস্থা করেনি স্কুল কর্তৃপক্ষ বলে জানান ছাত্রছাত্রীরা।

শুধু ছাত্রছাত্রী রা নয়,মিড ডে মিলের রাঁধুনি দেরও অভিযোগ, কাজের বকেয়া টাকা এখনো মেটানো হয়নি তাদের।পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই স্কুলে পৌঁছায় রানীনগর ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকদের কর্মকর্তা। তাদের আশ্বাসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসে। ছাত্রছাত্রীরা তুলে নেয় আন্দোলন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories