Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

স্কুলের গেটের সামনে অবৈধ দোকান ঘর, প্রতিবাদে পথে নামল পড়ুয়ারা

মুর্শিদাবাদ, এনবিটিভি: জলঙ্গী ব্লকের সাদিখাঁন দেয়রা বিদ্যানিকেতনের সামনে অবৈধ দোকান ঘর নির্মাণের বিরূদ্ধে প্রতিবাদে পথ অবরোধ করল ওই স্কুলের একদল ছাত্র। তাদের কথায় স্কুলের সামনে এইভাবে অবৈধ দোকান নির্মাণ তারা মেনে নেবেনা।

স্কুলের গেটের সামনে কিছু ফাঁকা জায়গায় স্থানীয় তৃণমূল নেতা সিঁড়িসহ দোকানঘর করেন। নির্মাণের সময় স্কুলের সমস্ত শিক্ষকরা বারণ করলেও সেইকথায় কর্ণপাত করেননি। এরপর সমস্ত ঘটনা স্কুলের ছাত্ররা জানতে পারলে তারা দুপুর ২ টো নাগাদ স্কুলের বেঞ্চ দিয়ে ব্যারিকেড তৈরী করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এরপর ঘটনার খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষকসহ জলঙ্গী থানার পুলিশ এসে বিষয়টি সামাল দেন। এরপর তারা অবরোধ তুলতে বাধ্য হয়।

প্রধান শিক্ষক বলেন, প্রথম থেকে তারা সমস্ত শিক্ষক মিলে এই দোকান ঘরের মালিককে বারণ করেছিল কিন্তু সে শোনেনি। এরপর ছাত্ররা খবর পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। তারা ম্যানেজিং কমিটিকে সমস্ত ঘটনা জানিয়েছেন। ম্যানেজিং কমিটি দোকান মালিকের সাথে কথা বলবে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories