Friday, March 6, 2026
22.2 C
Kolkata

গীতাপাঠ অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত তিনজনকে সম্মানিত করলেন শুভেন্দু অধিকারী

কলকাতায় গীতাপাঠ অনুষ্ঠানে মুসলিম খাবার বিক্রেতার ওপর মারধরের অভিযোগে গ্রেপ্তার তিন ব্যক্তিকে বৃহস্পতিবার সম্মান জানান রাজ্যের বিরোধী বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার পর থেকেই এই নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলে জানা গিয়েছে। গত রবিবার সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচি আয়োজিত হয়। সেখানে একজন মুসলিম প্যাটিস বিক্রেতা অভিযোগ করেন, তাকে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য মারধর করা হয় এবং তার বিক্রি করার সব খাবারও ফেলে দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে পেটিস বিক্রেতা শেখ রিয়াজুল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

বুধবার রাতে সৌমিক গোল্ডার, তরুণ ভট্টাচার্য্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী নামক তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মারধর, আতঙ্ক ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ কয়েকটি ধারায় মামলা হয়। তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই আদালত তাদের ব্যক্তিগত বন্ডে জামিন দেয়।
এর পরদিনই শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে তিনজনকে সম্মান জানানোর ছবি প্রকাশ করেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখেন, ‘বিশ্বাসীদের দমিয়ে রাখা যাবে না।’ তার দাবি, সনাতন ধর্ম রক্ষার লড়াইয়ে তিনি সর্বদা হিন্দুদের পাশে থাকবেন।

সাংবাদিকদের সামনে অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী অহংকারবশত নিজে থেকেই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তার বক্তব্য, “আমি প্রথমে একজন হিন্দু, পরে বিধায়ক বা বিরোধী দলনেতা। আমার ধর্মকে আঘাত করলে তা রক্ষা করা আমার দায়িত্ব।” তিনি আরও জানান, তার আইনজীবী দল শুরু থেকেই তিনজনের পাশে থেকে জামিনের ব্যবস্থা করেছে। অন্যদিকে অভিযুক্ত স্বর্ণেন্দু চক্রবর্তীর সামাজিক মাধ্যমের পরিচয়ে জানা যায়, তিনি বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য। তার পরিবার জানায়, পূর্বে তিনি আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির সঙ্গেও যুক্ত ছিলেন। অন্যদিকে বিজেপি নেতা জিত বসু বলেন, সৌমিক গোল্ডার বিশ্ব হিন্দু পরিষদের সক্রিয় কর্মী।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories