Wednesday, October 21, 2026
24 C
Kolkata

রাজ্যসভা থেকে পদত্যাগ তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর

তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সদস্য দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার রাজ্য সভা থেকে পদত্যাগ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দীনেশ ত্রিবেদী রাজ্য সভা থেকে পদত্যাগ করায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দীনেশ ত্রিবেদী তৃণমূলের সাংসদ থাকালীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় রেল মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

এদিন পদত্যাগের পর রাজ্যসভায় দীনেশ ত্রিবেদী বলেন, তার কাছে দেশ, দল ও নিজের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ তা তাকে ঠিক করতে হবে। কারণ, তিনি এখন সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন।

তিনি আরও বলেন, সারা পৃথিবী সাক্ষী করোনা সংক্রমণের সময় ভারতে কী কাজ হচ্ছে। তাই চুপ করে থাকার চেয়ে পদত্যাগ করাই শ্রেয় বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা আসনে তিনি বিজেপির অর্জুন সিংয়ের কাছে পরাজিত হন। কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে তাকে তৃণমূলের হয়ে রাজ্যসভার সদস্য নির্বাচিত করা হয়।

দীনেশ ত্রিবেদী আদতে গুজরাতের মানুষ। তাই বিজেপি সংযোগস বা মোদি-অমিত শাহ সংযোগের কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বাংলায় বিধানসভা নির্বাচনের আগে তার হঠাৎ এই পদত্যাগ নিঃসন্দেহে বিব্রত করে তুলবে তৃণমূল কংগ্রেসকে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories