বাসন্তী চুনাখালি এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও বাসন্তী ব্লক ইমাম মুরছিদিন পরিষদের যৌথ উদ্যোগে রবিবার এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।সুন্দরবনের নিকটে অবস্থিত আদল নির্দেশখালি এলাকার মাল দানার মিশন প্রাঙ্গণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
এদিন এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই সাধারণ মানুষ শিবিরে এসে লাইন দিয়ে রক্তদান করতে শুরু করেন। কলকাতা থেকে আসা একদল চিকিৎসক ও নার্স রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন। শিবিরে মোট ৮৪১ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যা এই অঞ্চলের জন্য নজির বিহীন বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলামিন মিশনের প্রেসিডেন্ট আবদুল মাজেদ মোল্লা, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মুফাস্সার গ্লোদেন মল্লিক, বাসন্তী এক সভাপতি আবদুল মান্নান গাজি, পঞ্চায়েত সমিতির সভাপতি আতিয়ার রহমান মোল্লা সহ আরও অনেক বিশিষ্টজনেরা। এলাকার তরুণদের মধ্যে এই শিবির ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

