Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ইউরো কাপে এখনও মাত্র ১ গোল খেয়েছে ইংল্যান্ড, ইতালি অপরাজিত টানা ৩২ ম্যাচে, কাকে এগিয়ে রাখছেন সুনীল ছেত্রী

নিউজ ডেস্ক : আজ লন্ডনের ওয়েম্বলিতে ইউরোর ফাইনালের মহারণ অনুষ্ঠিত হতে চলেছে। ইংল্যান্ডের মুখোমুখি হবে টুর্নামেন্টের একমাত্র একশো ভাগ জয়ের রেকর্ড ধরে রাখা ইতালি। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে মাত্র ১ টি গোল হজম করেছে আধুনিক ফুটবলের জনক বলে পরিচিত হ্যারি কেনের ইংল্যান্ড। আবার ইতালির রক্ষণ খুব ভালো, তার সঙ্গে আছে বেশ কিছু স্কোরার। এগিয়ে তাহলে কে? তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। সেই আলোচনায় সামিল হয়ে ফাইনালের জন্য রবার্তো মানচিনির দলকেই এগিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী, ‘নিরপেক্ষভাবে বিচার করতে গেলে ইতালি সামান্য একটু এগিয়েই আছে। ওদের এগিয়ে থাকার কারণ একাধিক গোলস্কোরার। দলে যত বেশি সংখ্যক গোল করতে সক্ষম ফুটবলার থাকবে, কোন দলের ক্ষেত্রে তা তত বেশি সুবিধার। যে কোন সময় গোল করতে সক্ষম ফুটবলারদের খোঁজেই তো সব দল থাকে।’

অপরদিকে, ইংল্যান্ডের হয়ে এখনও অবধি টুর্নামেন্টের ১০টি গোলের মধ্যে সাতই এসেছে হ্যারি কেইন বা রাহিম স্টার্লিংয়ের পা থেকে। স্টার্লিংয়ের খেলার প্রশংসা করলেও দুই ফরোয়ার্ডের ওপরের অত্যাধিক নির্ভরতাই ইংল্যান্ডকে পিছিয়ে দিয়েছে বলে দাবি ছেত্রীর,‘স্টার্লিংকে ছাড়়া ইংল্যান্ডের শক্তি অনেকটাই কমে যায়। ওর ওপর দল ভীষণভাবে নির্ভরশীল। ও ডিফেন্স ভেদ করে লম্বা বল চাইতে পারে বা ড্রিবস করে বল পায়ে নিয়ে উপরে উঠতেও সক্ষম। (জেডন) স্যাঞ্চো বা (বুকায়ো সাকা,যেই খেলুক না কেন, স্টার্লিং সবসময় বল পেতে আগ্রহী।’কোপার পর আজ রাতে সবার চোখ থাকবে টিভির পর্দায় ইউরো ফাইনালের শেষ হাসি কে হাসে সেটা দেখার জন্য।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories