Sunday, March 8, 2026
32.4 C
Kolkata

সূর্যাস্তের প্রহর আছে বাকি, নাফিসা খান

এখনো হয়নি মলিন ক্ষত

এখনো অশ্রু ঝরেনি,

যে ক্ষত খোদিত ললাটে।
দুর্ভাগ্যের প্রহরীরা নিয়ত
বিপর্যয়ের পাড় ভাঙ্গে।
স্বেচ্ছাচারীর অবহেলায় ঠাঁই,
করুণায় সংরক্ষণ পাই।
ক্ষমতার দম্ভে রেখেছো দারস্থ করে,
উপযুক্ত করোনি কভু!
শূন্য রাখোনি তোমার শৌর্য সিংহাসন
আমার অবতারণার আশঙ্কায়,
আছি রাজপথে,ফুটপাতে
কর্মহীন ,অনাহারী!

এখনো হয়নি মলিন ক্ষত
এখনো অশ্রু ঝরেনি,
যে ক্ষত খোদিত ললাটে।
অন্তর রোষে কৃত্রিম দুর্ভাগ্যের বশে,
ওই প্রতিবাদের কিরণ অস্তাচলে,
বন্দী মানুষ দেশলাইয়ের বাক্সে।
নিস্তব্ধ জনে ক্ষুধায় আঙ্গিনায়,
বন্ধ্যা সময়,বন্ধ্যা চেতনা,
বন্ধ্যা প্রচেষ্টা,আগজহীন মানুষ প্রায়।

এখনো হয়নি মলিন ক্ষত
এখনো অশ্রু ঝরেনি,
এখনো হয়নি সন্ধ্যা
সূর্যাস্তের প্রহর আছে বাকি!
রক্তাক্ত রাজপথ ঘন কুয়াশায় ঢাকা
শাসকের রাজ শয়তানী মাখা।
অহরহ দংশনের জ্বালায়
যে বিষ ভরেছো হৃদয়ে,মুক্তো করো
তাকে প্রতিবাদের অস্ত্র ধরে!

Hot this week

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

Topics

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Related Articles

Popular Categories