Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ভোটার তালিকার আগে নাগরিকত্বের উপর গুরুত্ব দিতে হবে, স্পষ্ট বার্তা সুপ্রিমকোর্টের

সিএএ অনুযায়ী নাগরিকত্বের জন্য আবেদন করেও যাঁরা এখনও নাগরিকত্বের শংসাপত্র পাননি, তাঁদের ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বড় প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দেয়, নাগরিকত্ব না থাকলে কেউই ভোটার তালিকায় নাম তুলতে পারেন না। আত্মদীপ নামে একটি এনজিও আদালতে আবেদন করে জানতে চেয়েছিল, সিএএ-র নিয়ম মেনে আবেদন করা মানুষরা কেন এখনও ভোটার তালিকায় নিজেদের নাম তুলতে পারছেন না। তারা কমিশনকে এই বিষয়ে নির্দেশ দেওয়ার অনুরোধও করে। কিন্তু আদালত স্পষ্ট জানায়, সংশোধিত আইনে নাগরিকত্ব দেওয়ার আগে প্রত্যেকের দাবি আলাদা করে খতিয়ে দেখতে হবে। কে কোন সংখ্যালঘু সম্প্রদায়ের, কোন দেশ থেকে এসেছেন, অথবা ভারতে জন্ম বা বসবাসের কোনও নথি আছে কি না। এসব যাচাই শেষ না হলে নাগরিকত্ব দেওয়া সম্ভব নয়। তাই বিচারপতির মন্তব্য, “গাড়িকে ঘোড়ার আগে রাখা যায় না। আগে নাগরিকত্ব, তারপর ভোটার তালিকা।”

এই পর্যবেক্ষণের ফলে মতুয়া সমাজের অনেকের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে। কারণ ২০১৯ সাল থেকে কেন্দ্রীয় সরকার ও শীর্ষ নেতাদের আশ্বাস সত্ত্বেও বহু মতুয়া নাগরিকত্বের শংসাপত্র পাননি। অমিত শাহ মতুয়া ঠাকুরবাড়িতে সভা করে নাগরিকত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবুও বাস্তবে বহু মানুষের আবেদন এখনও স্থগিত আছে। শুনানির সময় এনজিও-র আইনজীবী করুণা নন্দী যুক্তি দেন, নাগরিকত্ব দেওয়ার জন্য সুনির্দিষ্ট একটি সময়সীমা থাকা উচিত। তিনি একটি পুরনো মামলার উদাহরণ দিয়ে বলেন, সেখানে ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দিতে আদালত নির্দেশ করেছিল। যদিও সুপ্রিম কোর্ট জানায়, এখানে আবেদনকারীরা ব্যক্তিগতভাবে নয়, এনজিও-এর মাধ্যমে আবেদন করেছেন। আদালত শুধু সরকারের কাজ দ্রুত করার নির্দেশ দিতে পারে।অবশেষে আদালত অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠায় এবং জানায়, আগামী সপ্তাহে ফের শুনানি হবে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories