Friday, March 6, 2026
28.9 C
Kolkata

SIR: লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের, মান্যতা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে!

লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত তালিকা প্রকাশ নিয়ে রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন ধরেই চাপানউতোর চলছিল। বিভিন্ন রাজনৈতিক দল এই তালিকা প্রকাশের দাবি জানিয়ে আসছিল। এর আগেই লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার উপর আবার বিপুল সংখ্যক নামকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় এনে নতুন করে সমস্যা তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতিতে এসআইআর সংক্রান্ত মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা নামের পূর্ণ তালিকা প্রকাশ করতেই হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে প্রতিটি ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিসে ওই তালিকা টাঙাতে হবে। তালিকা প্রকাশের পর আরও নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের আলাদা করে নোটিস দিতে হবে এবং তাদের বক্তব্য শোনার সুযোগ দিতে হবে। অর্থাৎ, শুনানির প্রক্রিয়া আরও স্বচ্ছভাবে চালানোর ওপর জোর দিয়েছে আদালত। শুনানির সময় বুথ লেভেল এজেন্টদের উপস্থিতি নিয়েও বিতর্ক ছিল। নির্বাচন কমিশনের আপত্তি থাকলেও সুপ্রিম কোর্ট আংশিক ছাড় দিয়েছে। আদালত জানিয়েছে, যাকে শুনানির জন্য ডাকা হবে, তিনি চাইলে আইনজীবী, পরিবারের সদস্য সঙ্গে নিয়ে যেতে পারবেন। তবে তার জন্য আগাম লিখিত সম্মতি দেখাতে হবে।

এছাড়া, নথি হিসাবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণ না করার যে অভিযোগ উঠেছিল, সে ক্ষেত্রেও আদালত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জন্মতারিখ সংক্রান্ত তথ্য থাকা অ্যাডমিট কার্ড শুনানির সময় বিবেচনা করতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, শুনানির সময় কোনও অশান্তি যেন না হয়, সে জন্য জেলা প্রশাসনকে পর্যাপ্ত নিরাপত্তা ও কর্মী রাখার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories