Friday, March 6, 2026
22.2 C
Kolkata

“SIR হবেই, বাধা দেওয়া যাবে না!”, রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

“আমি বেঁচে থাকতে একটাও SIR হতে দেব না”, রাজ্যের মানুষকে প্রতিশ্রুতি দিও তার রাখতে পারলেন না মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলার শুনানিতে এক নজিরবিহীন ঘটনা প্রত্যক্ষ করল দেশ। ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে উপস্থিত হয়ে নিজের বক্তব্য রাখেন। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, এসআইআর প্রক্রিয়া চালু হবেই এবং তা রোখা যাবে না। আদালতের মতে, দেশের সব রাজ্যকে এই বিষয়টি মেনে নিতে হবে। প্রক্রিয়াটি সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হবে বলে জানায় শীর্ষ আদালত।

শুনানিকালে রাজ্যের তরফে জানানো হয়, ৮ হাজার ৫৫৫ জন গ্রুপ-ব অফিসারের সংখ্যা পাঠানো হয়েছে। তবে নির্বাচন কমিশন জানায়, তারা কেবল সংখ্যার তথ্য পেয়েছে, কোনও নামের তালিকা পায়নি। এ নিয়ে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, নামসহ বিস্তারিত তালিকা কেন পাঠানো হয়নি। রাজ্য সরকারের তরফে বলা হয়, কমিশনের উত্তরের অপেক্ষায় ছিল তারা। এরপর প্রধান বিচারপতি জানান, তথ্য নিয়ে বিভ্রান্তি এড়াতে প্রয়োজনে মুখ্যসচিবকে হলফনামা দিতে হতে পারে। রাজ্যের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন আগে কখনও রাজ্যের কাছে গ্রুপ-ব অফিসার চায়নি। অন্যদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান, পর্যাপ্ত কর্মীর অভাবে বাইরে থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছিল। কমিশনের দাবি, তাদের ৩০০ জন গ্রুপ-ব অফিসার প্রয়োজন ছিল, কিন্তু রাজ্য থেকে মাত্র ৮০ জন দেওয়া হয়, বাকিরা ছিলেন গ্রুপ-সি কর্মী। আদালতে আরও জানানো হয়, রাজ্যে মোট ২৯৪ জন ইআরও রয়েছেন, যাঁরা সবাই গ্রুপ-এ অফিসার এবং অধিকাংশই এসডিএম পদে কর্মরত। তাঁদের মধ্যে কয়েকজন আইএএস অফিসারও রয়েছেন।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories