Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মুজাফফরনগর চড়কাণ্ড: মুসলিম শিশুর পড়াশোনার সম্পূর্ণ খরচ বহনের নির্দেশ সুপ্রিম কোর্টের

নতুন করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ২০২৩ সালের মুজাফফরনগর ছাত্র চড়কাণ্ডে ভুক্তভোগী মুসলিম শিশুটির পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে উত্তর প্রদেশ সরকারকে। বিচারপতি অভয় এস ওকা ও উজ্জ্বল ভূইয়ার বেঞ্চ বলেন, ছেলেটি যতদিন না স্কুল শেষ করছে, ততদিন পর্যন্ত তার টিউশন ফি, ইউনিফর্ম, বই এবং যাতায়াতের খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে।

ঘটনাটি নিয়ে সমাজকর্মী তুষার গান্ধী একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এই মামলার শুনানিতেই শীর্ষ আদালত স্পষ্ট জানায়, সরকারের ইচ্ছা হলে তারা কোনো দাতব্য সংস্থার সাহায্য নিতে পারে, তবে মূল দায়িত্ব রাজ্যেরই।

২০২৩ সালের আগস্টে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় স্কুলশিক্ষিকা ত্রিপ্তা ত্যাগী তার সহপাঠীদের দিয়ে এক ৭ বছরের মুসলিম শিশুকে বারবার চড় মারাতে বলেন এবং ধর্ম নিয়ে কটূ মন্তব্য করেন।

তিন মাস পর সরকার জানায়, শিশুটিকে অন্য একটি প্রাইভেট স্কুলে ভর্তি করানো হবে এবং তার সব পড়াশোনার খরচ সরকার দেবে। কিন্তু গতকাল শুনানিতে শিশুর পক্ষের আইনজীবী শাদান ফারাসাত আদালতকে জানান, গত সেমিস্টারের ফি এখনও দেওয়া হয়নি, ইউনিফর্মের খরচও বাকি, আর যাতায়াত খরচ মাত্র দুদিন আগে পরিশোধ হয়েছে। তিনি আদালতকে অনুরোধ করেন, যেন পড়াশোনার সব খরচ দ্রুত সরাসরি স্কুলকে দেওয়া হয়।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories