Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারবে না রাজ্য সরকার, বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের

এনবিটিভি নিউজ ডেস্ক : রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে পারবে না মমতা সরকার। এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। গতকাল রাজ্য বিজেপি নেতাদের করা এক আবেদনের শুনানিতে রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে এই অভিযোগে সুপ্রিম কোর্টে যায় সাংসদ তথা বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাশ বিজয় বর্গী, মুকুল রায়, অর্জুন সিংহ সহ অন্যান্য বিজেপি নেতারা।

সুপ্রিমকোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগামী বছরের জানুয়ারি মাসে। এই শুনানির আগে পর্যন্ত বিজেপির সমস্ত নেতাদের বিরুদ্ধে কোনো রকম দমনমূলক ব্যবস্থা নিতে পারবেনা রাজ্য সরকার। এ নির্দেশ কে স্বাগত জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “এটা হওয়া খুব দরকার ছিল। বিজেপি নেতা, কর্মীদের ভোটে কাজ করতে না দেওয়ার জন্য জেলায় জেলায় মিথ্যা মামলা সাজিয়েছে রাজ্য সরকার। পুলিশ আর আদালতের ভয় দেখিয়ে বাধা দেওয়ার চেষ্টা চলছে। এ বার মুখ পুড়ল সরকারের।”

তৃণমূল থেকে দলত্যাগী ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং কে সঙ্গে নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্য সরকার আমরা বিজেপিতে যোগদানের পর থেকে একের পর এক মিথ্যা মামলায় আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। যতদিন আমরা তৃণমূলে ছিলাম আমাদের বিরুদ্ধে কোনো রকম মামলা ছিল না। এটাই রাজ্যের গণতন্ত্রের পরিস্থিতি। উল্লেখ্য সম্প্রতি এক তৃণমূল বিধায়কের খুনের পেছনে মুকুল রায়ের হাত থাকার অভিযোগ ওঠে। সিআইডি তদন্ত তার নাম উল্লেখ করা হয়।

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories