Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

১১ জন মুসলিম যুবকের জামিনের নির্দেশ বহাল, সুপ্রিম কোর্টের ভর্ৎসনায় বিপাকে উত্তরপ্রদেশ সরকার

সন্ত্রাস ছড়ানোর অভিযোগে ধৃত ১১ মুসলিম যুবকের জামিন বহাল রাখল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, উত্তরপ্রদেশ পুলিশ আইন মেনে কাজ করেনি। তাদের বিরুদ্ধে সঠিক প্রমাণ দেওয়া হয়নি এবং চার্জশিটও সময়মতো জমা পড়েনি।

এই ১১ মুসলিম যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নিষিদ্ধ সংগঠন আল কায়দা ও জঈশ-ই-মুহাম্মদের সঙ্গে যুক্ত। কিন্তু এলাহাবাদ হাইকোর্ট জানায়, পুলিশ উপযুক্ত প্রমাণ দেখাতে পারেনি এবং ধৃতদের আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। তাই হাইকোর্ট জামিন মঞ্জুর করে।

এরপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় জামিন বাতিলের আবেদন নিয়ে। কিন্তু সুপ্রিম কোর্ট তাদের আবেদন খারিজ করে দেয় এবং বলে, “আইনের অপব্যবহার করে নাগরিকের স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না। সরকার দেরিতে আবেদন করেছে, যদি সত্যিই তারা অভিযুক্তদের সন্ত্রাসী মনে করত, তবে আগেই আদালতে যেত।” অন্যদিকে এই মামলায় মুসলিম লিগ্যাল কমিটি আইনি লড়াই চালায়। তাদের পক্ষের আইনজীবী আরিফ আলি বলেন, “এটি সরকারের আইনের অপব্যবহারের বিরুদ্ধে ন্যায়ের লড়াই।”

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories