Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

মাত্র ১০ হাজারেই মালদায় মিলছে আগ্নেয়াস্ত্র, যোগান দিচ্ছে বিহার-ঝাড়খণ্ড!

মালদা জেলায় ক্রমশ বেড়ে চলেছে আগ্নেয়াস্ত্র ব্যবহার। চলতি বছরে ইতিমধ্যেই বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে, যার পেছনে ছিল বেআইনি আগ্নেয়াস্ত্র। সম্প্রতি জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকারকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশি তদন্তে জানা গেছে, পাশের রাজ্য বিহার ও ঝাড়খণ্ড থেকে অবাধে মালদায় আগ্নেয়াস্ত্র ঢুকছে। মালদা জেলা পুলিশ এ বছর এখনো পর্যন্ত ৭১টি আগ্নেয়াস্ত্র, ১৬টি ম্যাগাজিন এবং ১২৪টি কার্তুজ উদ্ধার করেছে। গ্রেফতার হয়েছে ৭৫ জন। সবচেয়ে বেশি উদ্ধার হয়েছে কালিয়াচক, বৈষ্ণবনগর, মানিকচক ও ইংরেজবাজার থানা এলাকা থেকে।

জানা গেছে, মুঙ্গের ও ঝাড়খণ্ডের কিছু দুষ্কৃতী এই চক্রের সঙ্গে যুক্ত। এমনকি মাত্র ১০ হাজার টাকায় পাইপগান, আর ৫০ হাজারে আধুনিক পিস্তল পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও। এদিকে মালদা মার্চেন্ট চেম্বারের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান, ব্যবসায়ীরা এখন ১০ হাজার টাকাও সঙ্গে রাখতে ভয় পাচ্ছেন। এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, প্রশাসনের একাংশ চক্রের সঙ্গে যুক্ত। অন্যদিকে, তৃণমূল নেত্রী মৌসম নূরের দাবি, আগ্নেয়াস্ত্র বিহার থেকে আসছে, যেখানে বিজেপির সরকার রয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories