Saturday, September 5, 2026
28 C
Kolkata

গুজরাটে উদ্বোধনের আগেই কোটি টাকা প্রকল্পের পানীয় জলের ট্যাঙ্ক ভেঙে পরায় ক্ষুব্ধ স্থানীয়রা

বিজেপি শাসিত গুজরাটের সুরাটে মান্ডভি তালুকের তাড়কেশ্বর গ্রামে এক চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে একটি বিশাল জলের ট্যাঙ্ক। প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে তৈরি ১৫ মিটার উঁচু এই ট্যাঙ্কটি আচমকা ধসে পড়ায় রাজ্যের উন্নয়ন প্রকল্প ও সরকারি নজরদারি নিয়ে বড় প্রশ্ন উঠছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘গায়পাগলা গ্রুপ ওয়াটার সাপ্লাই স্কিম’-এর আওতায় তৈরি ১১ লক্ষ লিটার জল ধারণ ক্ষমতার এই ট্যাঙ্কে পরীক্ষামূলক জল ভরা হচ্ছিল। ট্রায়াল রানের জন্য প্রায় ৯ লক্ষ লিটার জল ঢালার কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্কটি বিকট শব্দে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে চারপাশে জল ছড়িয়ে পড়ে এবং এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়। হঠাৎ জলের প্রবল স্রোতে আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ।

এই দুর্ঘটনায় প্রাণহানি না হলেও তিনজন শ্রমিক আহত হন। তাদের মধ্যে রয়েছেন কালিবেন ওচাদিয়া (২০), আঙ্গুরিবেন ওরাড (৩৭) এবং আঙ্গুরিবেনের তিন বছরের মেয়ে অঞ্জলি। আহতদের দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। প্রায় তিন বছর ধরে নির্মাণকাজ চলা এই জলাধারটি সুরাট জেলার ৩৩ থেকে ৩৫টি গ্রামে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু উদ্বোধনের আগেই ভেঙে পড়ায় এলাকাবাসীর আশা ভেঙে চুরমার হয়ে গেছে।

গ্রামবাসীদের অভিযোগ, নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন তারা। স্থানীয় এক বাসিন্দা আবু বকর বলেন, এতদিন ধরে পরিষ্কার জলের অপেক্ষায় ছিল মানুষ। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রকল্পে বড় ধরনের অনিয়ম হয়েছে। ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করেছে। সড়ক ও ভবন বিভাগ এবং জল সরবরাহ দপ্তরের তিনজন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি নির্মাণকারী সংস্থা ও ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। প্রকল্প তদারকি করা সংস্থাকেও নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যায়।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories