Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

সিডনিতে ইহুদিদের উপর হামলা বাঁচালেন মুসলিম ফল বিক্রেতা

রবিবার অস্ট্রেলিয়ার সিডনি শহরের জনপ্রিয় বন্ডাই সমুদ্রসৈকতে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কাহ চলাকালীন ভয়াবহ হামলায় এখনো পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর সামনে উঠে আসছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দুই জন বন্দুকবাজ মর্মান্তিক হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং একজন হামলাকারীকে গুলি করে হত্যা করে। অপরজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় ও হামলার উদ্দেশ্য জানার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীদের মতে, মানুষ জড়ো হওয়ার কিছুক্ষণের মধ্যেই বন্ধুকধারী দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আতঙ্কে মানুষ দৌড়াতে থাকে। প্রায় দশ মিনিট ধরে গুলির শব্দ শোনা গেছে। অনেকেই জানান, হামলাকারীরা কালো পোশাক পরা ছিল এবং তাদের হাতে সেমি-অটোমেটিক রাইফেল ছিল।

একটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি সাহস করে এক বন্দুকবাজের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। সূত্র মারফত খবর, হামলার মধ্যেই জীবন বাজি রেখে আহমেদ আল আহমেদ নামক এক ব্যক্তি হামলাকারীকে প্রতিহত করেন। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ৪৩ বছর বয়সী আহমেদ পেশায় একজন ফল বিক্রেতা। ভিডিওটিতে স্পষ্ট দেখা গেছে আহমেদ হামলাকারীদের কাছে খুব সন্তর্পনে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি এক বন্দুকধারীর উপর চড়াও হন, এবং ভয়ঙ্কর হাতাহাতির পর দুস্কৃতীর হাত থেকে বন্দুক কেড়ে নিতে সক্ষম হন। বন্দুকটি নেওয়া মাত্র হামলাকারীর দিকে তাক করে ধরে রাখেন। যার ফল স্বরূপ দুস্কৃতীর পিছু হটতে বাধ্য হয় এবং ঘটনাস্থল ছেড়ে চলে যায়। ভিডিও প্রকাশ হওয়া মাত্রই, ৪৩ বছরে বয়সী আহমেদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। প্যালেস্টাইনের উপর প্রতিনিয়ত অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখনো পর্যন্ত সত্তর হাজারের উপর নিরীহ মানুষের প্রাণ গেছে। গাজা ও গাজা সংলগ্ন এলাকাগুলি আজ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন আবহে নিঃসন্দেহে ইহুদিদের উপর ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন অনেকেই। তবে এমন সাহসিকতার নজির রেখে নিজের উৎকৃষ্ট মানবিকতার পরিচয় দিলেন আহমেদ আল আহমেদ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories