Friday, March 6, 2026
24.4 C
Kolkata

সম্পর্ক গভীর করতে যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে সিরিয়া ও ইরান

ইরান এবং সিরিয়া একটি যৌথ ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য বিশেষ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করার কথা ভাবছে।ইরানের পরিবহনমন্ত্রী রুস্তম কাসেমি সিরিয়ার সফর শেষে দেশে ফিরে স্থানীয় সময় বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।তিনি বলেন, এক দশকের যুদ্ধশেষে সিরিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এজন্য ইরান ও সিরিয়া নিজেদের অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বাড়াতে চলেছে।রুস্তম কাসেমি বলেন, দামেস্ক সফরের সময় তিনি সিরিয়ার কর্তৃপক্ষের সাথে যৌথ মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন। মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের বিষয়ে চূড়ান্ত চুক্তি করার জন্য ইরানের সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল শিগগিরই সিরিয়ার সফর করবে।২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান সবসময় দামেস্ক সরকারের পাশে রয়েছে। সিরিয়ার সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরান যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার চেষ্টা করছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories