Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ফের আইপিএলে করোনার থাবা, কোভিড আক্রান্ত হায়দ্রাবাদের টি নটরাজন

এনবিটিভি ডেস্ক: ফের ধাক্কা খেল আইপিএল ।করোনা আক্রান্ত সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার টি নটরাজন। আপতত হোম আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে। তবে কঠিন জৈব বলয়ের মধ্যে থেকেও কেন বারবার করোনা আক্রান্ত হচ্ছেন ক্রিকেটাররা? উঠছে প্রশ্ন। নটরাজন করোনা আক্রান্ত হওয়ার পর আইপিএলের ভবিষ্যত নিয়ে উঠে গেল প্রশ্ন। জৈব বলয় ভেদ করে বারবার করোনার থাবা, চিন্তায় ফেলে দিয়েছে বিসিসিআইকে।

 

টি নাটরাজনের আরটি-পিসিআর রিপোর্ট পজেটিভ এসেছে। আপাতত হোম আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে। আজ দিল্লির বিরুদ্ধে খেলা ছিল হায়দ্রাবাদের। নটরাজনের সংস্পর্শে থাকায় আজ খেলতে পারবেন না বিজয় শঙ্করও। তাঁকেও রাখা হয়েছে আইসোলেশনে। এছাড়াও হায়দ্রাবাদের পেসারের সংস্পর্শে ছিলেন টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিওথেরাপিস্ট শ্যাম সুন্দর জে, চিকিৎসক অঞ্জনা ভ্যানন, লজিস্টিকস ম্যানেজার তুষার খেড়কর ও নেট বোলার পেরিয়াসামি গণেসন। এঁদেরকেও হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

 

দ্বিতীয় পর্বের অভিযান শুরুর আগেই করোনা আক্রান্ত হওয়ার নিঃসন্দেহে চিন্তায় পড়ে গেল হায়দ্রাবাদ। তবে আইপিএল বন্ধ হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories