Friday, March 6, 2026
24.4 C
Kolkata

মধ্য রাতে দিল্লি নামলেন, ‘২৬/১১র মুম্বাই হামলার মাস্টারমাইন্ড’ তাহাউর রানা,কি ঘটলো বৃহস্পতিবার রাতে?

২৬/১১, দিনটা ছিল প্রত্যেক ভারতীয়র কাছে এক বিভীষিকাময় শিহরণ। ব্যস্ত মুম্বাই নগরী ঐদিন সকালেও ঘুনাক্ষরে টের পায়নি, যে ২৬/১১ রাতে গোটা ভারত সাক্ষী থাকবে ভয়াবহ ও নৃশংস সন্ত্রাসবাদী হামলার। এই হামলায় অনেক সাধারন মানুষের প্রাণ হারায়। শহীদ হয়েছিলেন একাধিক পুলিশ ও সেনাকর্তা।

২৬/১১ মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত তাহাউর রানাকে গ্রেপ্তার করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার মধ্য রাতে সকলের অগোচরে ভারতের তদন্তকারী সংস্থা, তাহাউর রানাকে দিল্লির পাটীয়ালা হাউস কোটের এনআইএ-র বিশেষ আদালতে পেশ করা হয়। মুম্বাই হামলা সংক্রান্ত বিশেষ তথ্য সংগ্রহ করার জন্য রানাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আরজি জানানো হয়। এনআইএ-র এই আরজি মঞ্জুর করে আদালত। তবে এনআইএ আদালতের কাছে কুড়ি দিনের হেফাজত চেয়েছিল, আদালত ১৮ দিনের জেল হেফাজত মঞ্জুর করে। গতকাল সন্ধ্যে ছয়টা নাগাদ দিল্লি বিমানবন্দরে রানাকে নিয়ে অবতীর্ণ হয় এনআইএ।

রানার জন্ম হয় পাকিস্তানে। পরবর্তীতে তিনি কানাডার নাগরিকত্ব গ্রহণ করেন। দীর্ঘ দিন ব্যাপী লস অ্যাঞ্জেলেসের কারাগারে বন্দী ছিলেন তিনি। তার বিরুদ্ধে এও অভিযোগ উঠছে কুখ্যাত সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল। ২৬/১১ তে মুম্বাইয়ের সন্ত্রাস হামলা, রানা এবং ডেভিডের নেতৃত্বাধীন সংঘটিত হয়। 

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories