Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

আফগানিস্তানের আরো এক জেলা দখলে নিল তালিবান, দেশটির ৭৫% এর বেশি ভূখণ্ড এখন তাদের দখলে

নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশের ময়দান্দাবাদ প্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলাকে নিজেদের দখলে নিয়েছে তালেবান গোষ্ঠী। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি জেলা তালেবানদের হাতে গেল বলে বিবিসি জানিয়েছে।

প্রাদেশিক কাউন্সিলর সদস্য শরিফুল্লাহ হোতাক আনাদোলু এজেন্সিকে জানান, পাঁচ দিনের অবরোধের পরে শুক্রবার সকাল ৯ টার দিকে তালেবানরা জলরেজ জেলা দখল করে। বর্তমানে দেশটির ৭৫ শতাংশের বেশি ভূখণ্ড তালিবানের দখলে বলে দাবি করেছে সশস্ত্র সংগঠনটি। যদিও পশ্চিমাদের প্রিয় আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ ঘানির সরকারের দাবি দেশটির ৪০ শতাংশ সম্পূর্ণরূপে তাদের দখলে এবং বাকি অংশে ১০ শতাংশে তাদের সীমিত প্রভাব আছে।

জানা গিয়েছে জেলা পুলিশ প্রধান ৩৫’ টি সুরক্ষা বাহিনীসহ তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছেন এবং জেলা প্রশাসনিক প্রাঙ্গণ পুরোপুরি তালেবানের হাতে সোর্পদ করে দেন।

এ ব্যাপারে কৃতিত্বের দাবি করে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, এই দলটি জেলা বাহিনী এবং পুলিশ বাহিনীকে পরাস্ত করে সাহসিকতার সাথে সরকারি সদর দফতরসহ জেলাটি দখল করেছে।

তবে জলরেজের পতনকে স্বীকার না করেই দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয় এক বিবৃতিতে বলেছে যে রাজধানী কাবুল থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) এরও কম দূরে অবস্থিত জেলা থেকে বিদ্রোহীদের ঠেকানোর জন্য একটি অভিযানের পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয় জলরেজের পরিস্থিতিকে একটি “কৌশলগত পশ্চাদপসরণ” হিসাবে অভিহিত করেছে।

উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি শুরুর আগের দিন রাজধানী কাবুলের কাছে ওয়ারদার প্রদেশের নের্খ জেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান যোদ্ধারা।

এর আগে গত ৫ মে তালেবানরা উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের গুরুত্বপূর্ণ বোরকা জেলাও দখল করে নেয়। এমন এক সময়ে এ ঘটনা ঘটল যখন যুক্তরাষ্ট্র ও তাদের নেতৃত্বাধীন সামরিক জোট নেটো আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে তাদের সব সেনা সরানোর প্রস্তুতি নিচ্ছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories