Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

এবার ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল তালেবান সরকার। নেপথ্যে কোন ঘটনা!

চলতি বছরের জুন মাসে আচমকা ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান।ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে যায় আফগানিস্থানের পূর্ব প্রান্তের পাকতিকা প্রদেশ।প্রাণ হারিয়েছেন ১০০০ হাজারেরও বেশি মানুষ। আহত প্রায় দুই হাজারেরও বেশি মানুষ।কম্বলে জড়ানো ছিল শয়ে শয়ে মৃতদেহ , আফগানিস্তান যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। চারদিকে শুধু শোনা যাচ্ছিল স্বজনহারানোর আর্তনাদ।

উল্লেখ্য, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তানে ভূমিকম্পে জীবনহানির ঘটনায় শোক প্রকাশ করেছিলেন। সেই নিয়ে তিনি এক বিবৃতিতে বলেছিলেন, “আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। বহু মূল্যবান জীবনহানির ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে ভারত, আফগানিস্তানের জনগণের পাশে রয়েছে এবং সম্ভাব্য সবরকম ত্রাণ সহায়তা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে সাহায্য করতে প্রস্তুত” তিনি।

আফগানিস্তানের এই দূর্যোগপূর্ণ সময়ে পাশে দাঁড়ায় ভারত। আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে এবার তার জন্যই টুইট করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগেও তালেবান সরকারকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছিল ভারত।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories