Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

তালিবানের হাতে নিহত মার্কিন বাহিনীর হাতে প্রশিক্ষিত বিশেষ আফগান বাহিনীর ২৩ কমান্ডো

নিউজ ডেস্ক : মার্কিন বাহিনীর আফগানিস্থান থেকে প্রস্থানের মধ্যেই একের পর এক সফল অর্জন করছে তালিবান। ক্রমশ পিছু হটছে মার্কিন সমর্থিত আফগান সরকার এবং তার সেনাবাহিনী। এবার তালেবানের সঙ্গে সংঘর্ষে আফগান সেনাবাহিনীর বিশেষ ইউনিটের ২৩ সদস্য নিহত হয়েছে। এই ইউনিটটি বিশেষ ভাবে প্রশিক্ষিত হয়েছিল মার্কিন বাহিনীর হাতে। গত বুধবার দেশটির উত্তরের ফারিয়াব প্রদেশে এই ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক আফগান নিরাপত্তা বাহিনীর একজন সদস্য এই খবর নিশ্চিত করেছেন।

 

আফগানিস্তানের স্থানীয় তোলো নিউজের খবরে বলা হয়েছে ‘দৌলত আবাদ’ জেলায় স্থানীয় সেনা এবং কমান্ডোরা ‘ক্লিনিং অপারেশন’ নামে অভিযান শুরু করলে তালেবানের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ২৩ কমান্ডো নিহত এবং ছয় পুলিশ সদস্য আহত হয়।

 

সূত্র মারফত জানা যাচ্ছে, সংঘর্ষের পর নিরপত্তা বাহিনী দৌলত আবাদ জেলা কেন্দ্র থেকে পিছু হটে ফারিয়াব প্রদেশের কারামকোল জেলায় অবস্থান নিয়েছে। প্রায় এক সপ্তাহ আগে ব্যাপক সংঘর্ষের পর দৌলত আবাদ জেলা সদর তালেবান দখল করে নেয়।

তালেবানের সঙ্গে এই সংঘর্ষে যুক্তরাষ্ট্র এবং তুরস্কে প্রশিক্ষণ নেওয়া সোহরাব আজিমি নামে বিশেষ বাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছে। তিনি আফগানিস্তানের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মুখপাত্র অবসরপ্রাপ্ত জেনারেল জহির আজিমির ছেলে। জহির আজিমি তালেবানের সঙ্গে সংঘর্ষে তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার ছেলে শহীদ হওয়ায় তিনি গর্বিত।

তিনি বলেন, তার ছেলে এবং তার সহকর্মীরা গর্ব এবং সাহসের সঙ্গে দায়িত্ব পালন করেছে। দেশ রক্ষায় তারা নিজেদের জীবন উৎসর্গ করেছে।

আফগানিস্তানের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি প্রক্রিয়া স্থবির থাকার মধ্যে দেশটিতে সহিংসতা তীব্রতর রয়েছে। গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের অন্তত ৮০ টি জেলায় তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে ১০০ তালেবান যোদ্ধা এবং ৯০ জনের বেশি আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছে। তবে তালেবান কিংবা সরকারি বাহিনীর পক্ষ থেকে হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

জাতিসংঘের তথ্য বলছে, আফগানিস্তানের ৫০ থেকে ৭০ শতাংশ এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories