Wednesday, October 21, 2026
25 C
Kolkata

জানানো হল মাধ্যমিক ছাত্রছাত্রীদের মূল্যায়নের পদ্ধতি, নিজেই তৈরি করতে পারবেন রেজাল্ট

নিউজ ডেস্ক : মাধ্যমিক পরীক্ষা ২০২১ বাতিল করেছে রাজ্য সরকার। বেশ কয়েকবার সিদ্ধান্ত বদলের পর করোনা পরিস্থিতিকে বিবেচনা করে মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। বাতিলের সময় এই বছরের মাধ্যমিক ছাত্রছাত্রীদের মূল্যায়নের পদ্ধতি পরে জানানো হবে বলে জানানো হয়। আজ জানানো হল সেই মূল্যায়ন পদ্ধতি। হিসেবটা খুব সহজ। আপনি মাধ্যমিক পরীক্ষার্থী হলে বা কোনো পরীক্ষার্থীর অভিভাবক হলে নিজেই বাড়িতে বসে তৈরি করে নিতে পারবেন রেজাল্ট।

মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য নির্ভর করা হচ্ছে তাদের নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে ওঠার সময় বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত মার্কস এবং দশম শ্রেণীতে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এর সময় প্রাপ্ত মার্কসের ওপর। মূল্যায়ন পদ্ধতি ঠিক কেমন দেখে নেওয়া যাক।

নবম থেকে দশম শ্রেণীতে ওঠার সময় বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত মোট মার্কসের ৫০ শতাংশ এবং এই বছর অর্থাৎ দশম শ্রেণীতে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এ প্রাপ্ত মোট মার্কসের ৫০ শতাংশ যোগ যোগ করলেই মিলবে পরীক্ষার্থীর মোট মার্কস।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories