Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

এক মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকলো তামিলনাড়ু! কি হয়েছিল মঙ্গলবারের সকালে?

তামিলনাড়ুর কুড্ডালোর জেলার সেম্মানকুপ্পামে মঙ্গলবার সকালে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। একটি বেসরকারি স্কুলের ভ্যান রেললাইন পার হওয়ার সময় ভিল্লুপুরম-ময়িলাদুথুরাই এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল ছিল সিপকোট শিল্প এলাকার কাছে রেলওয়ে লেভেল ক্রসিং গেট নম্বর ১৭০, যেটি ছিল নন-ইন্টারলকড গেট।

ভ্যানে ছিলেন পাঁচজন ছাত্র ও একজন চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ভ্যানটিকে প্রায় ৫০ মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই দুই ছাত্রের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজন মারা যায়। আহতদের মধ্যে রয়েছেন চালক শঙ্কর (৪৭), উদ্ধারকাজে অংশ নেওয়া অন্নাদুরাই (৫৫), এবং দুই ছাত্র চেঝিয়ান (১৫) ও বিষ্বেশ্বর (১৬)। আহতদের কুড্ডালোর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গেটম্যান গেট বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু চালক জোর করে পার হওয়ার চেষ্টা করেন। তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, গেটকিপার ঘুমিয়ে পড়েছিলেন। ক্ষুব্ধ জনতা গেটকিপারকে মারধর করে। রেল বিভাগ ইতিমধ্যেই তাঁকে সাময়িক বরখাস্ত করেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories