Tuesday, September 29, 2026
33 C
Kolkata

তরুণ তেজপালকে ‘টার্গেট’ করেছিল বিজেপি সরকার? সাজাপ্রাপ্ত বাবাকে নির্দোষ দাবি মেয়ের

সম্প্রতি বম্বে হাই কোর্ট ২০১৩ সালের ধর্ষণ মামলায় তেজপালকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। রায়ের পর তেজপাল জানিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টে যাবেন। তাঁর দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

২০১৩ সালের নভেম্বরে গোয়ার একটি হোটেলে ‘তহেলকা’-র অনুষ্ঠানের সময় এক তরুণী তেজপালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন। গোয়া পুলিশের তদন্তে জানা যায়, ৭ ও ৮ নভেম্বর পর পর দু’দিন এই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। হোটেলের সিসিটিভি ফুটেজও তদন্তের অংশ ছিল। ৩০ নভেম্বর তেজপালকে গ্রেফতার করা হয়। প্রায় ছ’মাস তিনি জেলে ছিলেন।

২০১৪ সালে গোয়া পুলিশের অপরাধদমন শাখা প্রায় ৩,০০০ পাতার চার্জশিট জমা দেয়। পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তেজপাল।

২০২১ সালে গোয়ার দায়রা আদালত তাঁকে বেকসুর খালাস করেছিল। সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে যায় গোয়া সরকার। এবার সেই রায় বাতিল করে হাই কোর্ট তেজপালকে দোষী সাব্যস্ত করেছে। আত্মসমর্পণের জন্য তাঁকে দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

তরুণ তেজপাল নির্দোষ—এমনই দাবি তাঁর মেয়ে কারা তেজপালের। তাঁর বক্তব্য, গত ১৩ বছর ধরে মামলার নথি ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখেই তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাই শুধু খবরের শিরোনাম দেখে নয়, পুরো প্রমাণ যাচাই করেই মতামত তৈরি করার আবেদন জানিয়েছেন তিনি।

কারার অভিযোগের তির বিজেপির দিকে। তাঁর দাবি, তেজপালের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম ‘তহেলকা’ বিজেপি-সহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই কারণেই তাঁর বাবাকে রাজনৈতিকভাবে নিশানা করা হয়েছে বলে মনে করেন তিনি।

Hot this week

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Topics

SRFTI-তে অনুষ্ঠান ঘিরে তুমুল অশান্তি! পড়ুয়াদের অভিযোগ, ‘ক্যাম্পাসে ঢুকে জঙ্গি বলা হচ্ছে’

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে...

Related Articles

Popular Categories